বয়স ষাটের কোঠা পেরলেও আসমুদ্রহিমাচলের ভক্তমহলের কাছে তিনি চিরসবুজ, চিরযুবা। 'কিং অফ রোম্যান্স'। আজও শাহরুখ খান দু'বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলে শত সহস্র নারীহৃদয়ে ঝড় ওঠে। পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে-অপরের সমার্থক। পরিপূরক, বললেও অত্যুক্তি হয় না। রোম্যান্স কিংয়ের আবেদনে বরাবরই নারীমন কাতর! এবার এক অনুষ্ঠানের আসরে জনৈক তরুণী ভক্ত যা করলেন, তাতে লজ্জায় পড়ে গেলেন খোদ শাহরুখ খান।
শাহরুখের আকর্ষণীয়, চার্মিং ব্যক্তিত্ব আর জীবনদর্শন বরাবরই অনুরাগীদের কাছে ব্যকরণসম। তাই নাগালে পেলেই বাদশার সান্নিধ্য উপভোগ করার হাতছানি এড়ায়, সাধ্যি কার? মেঙ্গালুরুর ওই তরুণীও পারেননি!
সম্প্রতি মেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কিং খান। আর বাদশার উপস্থিতি মানেই যে কোনও জলসা জমে ক্ষীর! কারণ রসিক বার্তালাপে তাঁর জুড়ি মেলা যে ভার, সেকথা কারও অজানা নয়। শাহরুখের আকর্ষণীয়, চার্মিং ব্যক্তিত্ব আর জীবনদর্শন বরাবরই অনুরাগীদের কাছে ব্যকরণসম। তাই নাগালে পেলেই বাদশার সান্নিধ্য উপভোগ করার হাতছানি এড়ায়, সাধ্যি কার? মেঙ্গালুরুর ওই তরুণীও পারেননি! খবর, সংশ্লিষ্ট অনুষ্ঠানে একের পর এক হিট গানে দুরন্ত পারফরম্যান্সে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন শাহরুখ। নেটভুবনে ভাইরাল হওয়া কিছু ভিডিওই তার প্রমাণ। সেরকমই এক ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে আপাতত সরগরম সোশাল পাড়া। যেখানে জনৈক তরুণী কোনওরকম কুণ্ঠাবোধ ছাড়াই প্রকাশ্যে বাদশার প্রতি তাঁর প্রেম জাহির করেন। তবে তার থেকেও বেশি চর্চায় শাহরুখের ব্লকবাস্টার রসিক উত্তর। যা কিনা বর্তমানে 'টক অফ দ্য টাউন'।
শাহরুখ খান
এক মহিলা অনুরাগী আচমকাই বাদশাকে বলে বসেন যে, "আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি...।" তরুণীর কীর্তিতে প্রথমটায় লজ্জায় পড়ে গেলেও পরে স্বভাবসিদ্ধভাবে রসিক জবাব ছোড়েন তিনি। শাহরুখ বলেন, "এসব কথা আড়ালে..."
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক মহিলা অনুরাগী আচমকাই বাদশাকে বলে বসেন যে, "আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি...।" তরুণীর কীর্তিতে প্রথমটায় লজ্জায় পড়ে গেলেও পরে স্বভাবসিদ্ধভাবে রসিক জবাব ছোড়েন তিনি। শাহরুখ বলেন, "এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল...!" তবে এখানেই থামেননি তিনি। বাদশার সংযোজন, "আমি জানি, এটা কথার কথা এবং আমি আপনার অনুভূতিও বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত যে আপনার স্বামীও আপনার অনুভূতি বোঝেন। আমি আসলে আপনাদের সকলকে ভালোবাসি। আপনার স্বামীকে ভালোবাসি। আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।" বাদশার এহেন উত্তরেই মন মজেছে নেটভুবনের। অনুরাগীদের দাবি, ওই মহিলা ভক্তের সংসারে যাতে শান্তি বজায় থাকে, সেকারণেই এহেন জবাব ছুড়েছেন কিং খান।
