shono
Advertisement
Film on RG Kar incident

আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, 'অভিশপ্ত' আগস্টেই শুরু শুটিং

রাজ্যে পালাবদলের পর ফের নতুন করে খুলেছে আরজিকর মামলার ফাইল। এমন আবহেই 'অভয়া শক্তি' ছবির ঘোষণা করে চর্চার শিরোনামে শঙ্কুদেব। বিজেপি নেতার ছবিতে কাদের দেখা যাবে?
Published By: Sandipta BhanjaPosted: 09:36 AM Jun 04, 2026Updated: 09:38 AM Jun 04, 2026

চব্বিশ সালের ৯ আগস্ট। আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের উপর হওয়া নির্যাতন এবং তাঁর মর্মান্তিক পরিণতিতে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। দেশের গণ্ডি পেরিয়ে সেই প্রতিবাদের ঝড় পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও। ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলার মসনদে বিজেপি আসার নেপথ্যেও সেই ঘটনার ভূমিকা রয়েছে বলেও মত ওয়াকিবহাল মহলের একাংশের। এবার সেই ভয়াবহ কাণ্ডের প্রেক্ষাপটেই সিনেমা তৈরি হচ্ছে টলিউডে। পরিচালনায় বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

Advertisement

আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়

বুধবার রাতে নিজের নতুন সিনেমার খবর প্রকাশ্যে আনেন শঙ্কুদেব। অভয়ার নামেই ছবির নামকরণ করা হয়েছে 'অভয়া শক্তি'। প্রযোজনায় রানা সরকার। তবে সিনেমায় কে বা কারা অভিনয় করবেন? সেটা এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। শুধু জানিয়েছেন, বাংলার অভিনেতাদের পাশাপাশি বাইরের শিল্পীদেরও দেখা যেতে পারে এই ছবিতে। রাজ্যে পালাবদলের পর ফের নতুন করে খুলেছে আরজিকর মামলার ফাইল। এমন আবহেই 'অভয়া শক্তি' ছবির ঘোষণা করে চর্চার শিরোনামে শঙ্কুদেব। তাঁর কথায়, "সংশ্লিষ্ট মামলা নিয়ে বর্তমানে একাধিক নতুন তথ্য প্রকাশ্যে আসছে। যেগুলি এযাবৎকাল ধামাচাপা পড়েছিল। এই সিনেমায় সবটাই দেখাব।" জানা গেল, সেই 'অভিশপ্ত' আগস্টেই শুরু হবে ছবির শুটিং।

"এই সিনেমার মাধ্যমেই আমি বক্তব্য তুলে ধরব। আরও অনেক আগেই হয়তো ছবি তৈরি করা উচিত ছিল।..." 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে আমজনতা। ফাইল ছবি

সরকার বদলের পরই কেন 'অভয়া শক্তি' সিনেমার ঘোষণা করলেন? প্রশ্নে শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, "এই সিনেমার মাধ্যমেই আমি বক্তব্য তুলে ধরব। আরও অনেক আগেই হয়তো ছবি তৈরি করা উচিত ছিল। কিন্তু তখন ছবি তৈরির সময় পাইনি। তবে আরজিকর কাণ্ড নিয়ে ছবি তৈরির ভাবনা অনেক আগে থেকেই ছিল।" প্রযোজক রানা সরকারের কথায়, রাজ্যে সরকার বদল হয়েছে বলেই এই সিনেমা প্রযোজনার সাহস পেয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement