shono
Advertisement
Shehnaaz Gill

শুটিং সেটে হুলস্থুল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল

শুটিংয়ের মাঝে মারাত্মক বিপদের মুখে শেহনাজ। ভাইরাল ভিডিও।
Published By: Kasturi KunduPosted: 01:19 PM Aug 10, 2026Updated: 03:48 PM Aug 10, 2026

বেশ কয়েকদিন ধরেই অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনার কেন্দ্রে শেহনাজ গিল (Shehnaaz Gill)। যদিও এই জল্পনায় জল ঢেলে নিজেদের 'ভালো বন্ধু' বলেই দাবি করেছেন রাঘব-শেহনাজ। প্রেমচর্চার মাঝেই মারাত্মক বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী। শুটিংয়ের মাঝে নাকের নথ গিলে ফেলেছিলেন শেহনাজ! সেই অপ্রত্যাশিত দুর্ঘটনার মুহূর্তের ভিডিও নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

ক্যামেরার পিছনে শুটিংয়ের ভিডিও তথা 'বিটিএস' (BTS)-এ ধরা পড়েছে নথ কেলঙ্কারি! কীভাবে গিলে ফেলা নথ মুখ থেকে বের করলেন শেহনাজ? ভিডিও দেখলে আঁতকে উঠবেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শুটিং সেটে ছুটে যাচ্ছিলেন শেহনাজ। আর ঠিক সেসময় আচমকাই নাকের নথ মুখের ভিতর চলে যায়। মনে হয়েছিল, নথটা ভুলবশত গিলে ফেলেছেন।

কাশি শুরু হতেই ছুটে আসেন সহ অভিনেতা সৌরভ সচদেব। গলা পর্যন্ত যদি নথটি সত্যিই চলে যায় সেজন্য জোরে জোরে পিঠ চাপড়াতে থাকেন। গলায় কিছু বিঁধলে এই পদ্ধতিতেই বের করা হয়। শেহনাজের ক্ষেত্রেও সেটাই প্রয়োগ করেছিলেন সৌরভ। এই ভয়ানক কাণ্ডের ভিডিও দেখে শেহনাজের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে কাজের প্রতি নিবেদিত প্রাণকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।

এক ভক্তের পরামর্শ, 'নিষ্ঠার সঙ্গে কাজ করো কিন্তু, নিরাপত্তার দিকেও খেয়াল রেখো! তুমি খুবই মূল্যবান, তাই নিজের যত্ন নাও।' অপর এক অনুরাগী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, 'নিজের যত্ন নাও, শেহনাজ গিল। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ঠিক আছো।' অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ এক ভক্ত। তাঁর দাবি, 'এই কারণেই তুমি ক্যুইন।'

শেহনাজের আরও এক ভক্ত তাঁকে শরীরের প্রতি যত্নবান হওয়ার অনুরোধ করেছেন। তাঁর কথায়, 'কাজের প্রতি তোমার ভালোবাসা ও নিষ্ঠা আমি বুঝতে পারি। সেটার জন্যই তোমাকে এত ভালোবাসি। কিন্তু দয়া করে নিজের যত্ন নিও।' এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা 'ইশকনামা' ছবির সেটে। মুখ্য ভূমিকায় রয়েছেন শেহনাজ গিল। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় ২০১৩ সালের সিক্যুয়েল 'সিং ভার্সেস কৌর ২'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement