shono
Advertisement

Breaking News

Lock Upp 2

ভাই, মামা থেকে সমকামী পুরুষের যৌন লালসার শিকার! সিরিয়ালের নায়ক-নায়িকাদের ভয়ংকর অতীত

'লক আপ সিজন ২'-এ শিবাঙ্গী যোশী, শ্রেয়া কালরা-সহ হর্ষদ চোপড়া তাঁদের শৈশবের যন্ত্রণাদায়ক স্মৃতিচারণ করেন।
Published By: Kasturi KunduPosted: 02:16 PM Jul 29, 2026Updated: 04:09 PM Jul 29, 2026

জেলের ভিতর প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছেই। কখনও একে অপরের প্রতি বিদ্বেষ প্রকাশ করছেন তো কেউ আবার কারও আচরণে অত্যন্ত ক্ষুদ্ধ। হ্যাঁ, 'লক আপ সিজন ২'-এর কথাই বলছি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই শোয়ের ব্যাপক চাহিদা। বন্ধুত্ব, মনোমালিন্য, সুখ-দুঃখের ভাগ বাটোয়ারা সব মিলিয়ে 'লক আপ সিজন ২' (Lock Upp Season 2) নিয়ে বেশ উৎসাহী দর্শক। লেটেস্ট এপিসোডে টেলি অভিনেত্রী শিবাঙ্গী যোশী, শ্রেয়া কালরা তাঁদের শৈশবের যন্ত্রণাদায়ক স্মৃতিচারণ করেন। যা শুনলে চোখে জল আসতে বাধ্য।

Advertisement

মেয়েবেলায় পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছে লাগাতার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। কিন্তু, কোনওদিন কাউকে বলতে পারেননি। 'লক আপ সিজন ২'-এ সত্যি সামনে আনতে সাহস জুগিয়েছেন সহ প্রতিযোগী রাম কাপুর, হর্ষদ চোপড়ারা।অতীতের সেই ভয়ংকর স্মৃতি ফুঁড়ে বলেছেন, "ছোটবেলায় আমি যৌন হেনস্তার শিকার হয়েছি। মায়ের খুব কাছের মানুষ ছিলেন। আমরা মামাজি বলে ডাকতাম। সেসময় মুম্বই এসে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছিলাম। মা নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন। আমরাও তাই ভরসা করতাম।"

এরপর শিবাঙ্গী বলেন, "আমাকে উনি বলেছিলেন, অভিনয়ে সুযোগ পেতে হলে গাড়ি চালানো শিখতে হবে। সেই সুযোগে সামনের সিটে নিজের কোলে বসিয়ে স্টিয়ারিং ধরতে বলেন। তখন আমি বুঝতেই পারিনি বিষয়টা ঠিক কী ঘটছে। প্রথমদিকে ওঁর উদ্দেশ্য বুঝতে পারিনি। কিন্তু ধীরে ধীরে অস্বস্তি অনুভব করতে শুরু করি। কয়েকদিন পর অগত্যা জানিয়ে দিই আমি আর গাড়ি চালানো শিখব না।"

মুম্বই আসার আগে একদিন বাবা-মা বাড়িতে ছিলেন না। সেসময় হঠাৎ হাজির ওই ব্যক্তি। অভিনয় নিয়ে নানারকম কথা বলতে শুরু করেন। বিভিন্ন ধরনের দৃশ্যে স্বচ্ছন্দ থাকার জন্য মানসিক প্রস্তুতি দরকার। জ্ঞান বিতরণের মাঝেই আচমকা শিবাঙ্গীকে কাছে ডেকে কপালে চুমু খেয়ে বলেছিলেন, সন্তানের প্রতি মাতৃস্নেহের মতোই সিনেমাতেও এমন দৃশ্য থাকে। এরপরই শিবাঙ্গীর গালে চুমু!

বিষয়টা এবার বেশ অস্বস্তিকর। এরপর ঠোঁটের কাছে মুখ আনতেই শিবাঙ্গী বাধা দেওয়ার চেষ্টা করেন। অতঃপর রাগ সামলাতে না পেরে শিবাঙ্গীকে মাটিতে ফেলে দেন। সঠিক সময়ে মা-বাবা ফিরে আসায় সেজিন বরাতজোরে রক্ষা পেয়েছিলেন। শিবাঙ্গীর বিবর্ণ মুখ দেখেই তাঁরা পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

শিবাঙ্গীর মতো যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন শ্রেয়া কালরা। তুতো ভাইয়ের সেই ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায়। মামাবাড়িতে একটি তোশকের উপর একসঙ্গে সকলে ঘুমাতেন। তখন শ্রেয়াকে জাপটে ধরতেন তঁর ভাই। প্রথমে বুঝতে না পারলেও পরে ভাইয়ের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। বাল্য বয়সে সমকামী পুরুষের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন অভিনেতা হর্ষদ চোপড়া। সেদিনের পর সমকামীদের প্রতি ভয় কাটিয়ে উঠতে পারেননি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement