shono
Advertisement
Sohini Sarkar Pregnancy

মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর

মা-বাবা হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করছেন শোভন-সোহিনী। বিয়ের দু'বছরের মাথায় দুই থেকে তিন হতে চলেছেন তারকাদম্পতি।
Published By: Sandipta BhanjaPosted: 10:18 AM Jun 06, 2026Updated: 03:25 PM Jun 06, 2026

আসন্ন জুলাই মাসেই বিয়ের দু'বছর পূর্ণ হবে। তার প্রাক্কালেই এল সুখবর। মা হতে চলেছেন সোহিনী সরকার (Sohini Sarkar Pregnancy )। চব্বিশ সালের জুলাই মাসে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। এবার বিয়ের দু'বছরের মাথায় দুই থেকে তিন হতে চলেছেন তারকাদম্পতি।

Advertisement

সিনেপাড়ার নানা অনুষ্ঠান, প্রিমিয়ারে বর্তমানে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত আসলে। সম্প্রতি নিজের ছবি 'ফেরা'র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী।

যদিও শোভন কিংবা সোহিনী কেউই এইখবর ফাঁস করতে চাননি, তবে বাংলা সেলেব পাড়ার অন্দরে ফিসফাস, তারকাদম্পতির সংসারে নাকি খুব শিগগিরিই খুদে সদস্য আসতে চলেছে। কানাঘুষো, ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানেন, তবে যতক্ষণ না এহেন সুখবর তারকাদম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন,ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরের অক্টোবর মাসেই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। তবে এখনই এই বিষয়টিকে লাইমলাইটে আনতে চাইছেন না অভিনেত্রী এবং গায়ক। তাই আপাতত শোভন-সোহিনীর ঘোষণার অপেক্ষায় ইন্ডাস্ট্রির বন্ধুমহল।

সোহিনী-শোভনের দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর, নিজস্ব চিত্র

শোনা যাচ্ছে, এই বছরের প্রথম ভাগেই নাকি মা হওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন সোহিনী সরকার। সূত্র বলছে, এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়েও গিয়েছেন অভিনেত্রী। সিনেপাড়ার নানা অনুষ্ঠান, প্রিমিয়ারে বর্তমানে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত আসলে। সম্প্রতি নিজের ছবি 'ফেরা'র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী। যে ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন। কিন্তু সেই সিনেমার প্রিমিয়ারে টলিপাড়ার সিংহভাগ উপস্থিত থাকলেও দেখা যায়নি অভিনেত্রীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement