shono
Advertisement
Rahul Arunoday Banerjee

'ঘরের ছেলে' রাহুলের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ম্যাচ, খেলবেন অ্যালভিটো-মেহতাবরা

Special Football Match: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ সিনেমা 'ছবিওয়ালা' টিমের তরফে বিশেষ উদ্যোগ। আগামী ১৫ জুন ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হচ্ছে 'ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ'। ভ্রাতৃসম প্রয়াত তারকার জন্য ফুটবল পায়ে মাঠে নামছেন কোন তারকা খেলোয়াররা?
Published By: Sandipta BhanjaPosted: 01:25 PM Jun 10, 2026Updated: 05:26 PM Jun 10, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। থাকতেন 'ছিন্নমূলে'র কলোনি বিজয়গড়ে। যাঁর রক্তে বইত লাল-হলুদ। আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক ছেলেটার জীবনদীপ নিভে গিয়েছে গত মার্চে। তালসারিতে শুটিং করতে গিয়ে অকালেই মর্মান্তিক পরিণতির শিকার রাহুল (Rahul Arunoday Banerjee)। জীবনের শেষ পডকাস্টেও লাল-হলুদ শিবিরের উন্নতি নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করেছিলেন। জীবদ্দশায় ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর সাক্ষী হতে পারেননি ঠিকই, কিন্তু ছিন্নমূলের তাঁবুতে আইএসএলের শিল্ড ঢুকতেই আর পাঁচজন ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু রাহুলের স্মৃতিতে বুঁদ হয়েছিলেন। এবার সেই প্রয়াত তারকা সমর্থকের জন্যেই ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হয়েছে বিশেষ ম্যাচের।

Advertisement

বাঙালির ফুটবল আবেগের সঙ্গে রাহুলের আসন্ন সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ম্যাচের নাম রাখা হয়েছে 'লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা'। গ্যালারিতে রাহুলের সেই চেনা মশাল, লাল-হলুদের জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনার সাক্ষী থাকবে সিনেদুনিয়া ও ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা।

দিন কয়েক বাদেই মুক্তি পাবে রাহুল অভিনীত শেষ সিনেমা 'ছবিওয়ালা'। আর সেকারণেই নির্মাতাদের তরফে এই বিশেষ উদ্যোগ। আগামী ১৫ই জুন বিকেল পাঁচটা নাগাদ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে অনুষ্ঠিত হচ্ছে 'ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ'। বাঙালির ফুটবল আবেগের সঙ্গে রাহুলের আসন্ন সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ম্যাচের নাম রাখা হয়েছে 'লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা'। গ্যালারিতে রাহুলের সেই চেনা মশাল, লাল-হলুদের জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনার সাক্ষী থাকবে সিনেদুনিয়া ও ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। আর ইস্টবেঙ্গলের প্রিয় সমর্থককে পরম শ্রদ্ধা জানাতে বুট পায়ে সবুজ গালিচায় নামবেন একঝাঁক প্রাক্তন লাল-হলুদ তারকা ফুটবলাররা। এই বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে অ্যালভিটো ডি'কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবি, অসীম বিশ্বাস, অর্ণব মন্ডল, সৌমিক দে, মহম্মদ রফিক-সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনীদের।

আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

সিনেদুনিয়া বা ক্রীড়া জগতের ইতিহাসে সাম্প্রতিককালে কোনও অনুরাগীর স্মরণে এহেন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, বলে মনে পড়ে না। এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে এবং মাঠের অনুমতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার। 'ছবিওয়ালা' টিমের তরফে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরিচালক বাপ্পা বললেন, "মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি 'ছবিওয়ালা' আর এই মাঠের আবেগের মধ্যে দিয়েই রাহুলদা আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।" খবর, ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে টলিউড ও ময়দান একজোট হয়ে এই অনন্য শ্রদ্ধার্ঘ্যের অংশ হতে চলেছে আগামী ১৫ই জুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement