shono
Advertisement

Breaking News

Sukanta Majumdar as Atal Bihari Vajpayee

শ্যামাপ্রসাদের মৃত্যুরহস্য নিয়ে আসছে 'কেশরী হত্যা?', অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদার

খুন করা হয় শ্যামাপ্রসাদকে! 'কেশরী হত্যা?'র বড়চমক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
Published By: Sandipta BhanjaPosted: 07:32 PM Aug 25, 2026Updated: 09:13 PM Aug 25, 2026

থিয়েটারের সঙ্গে তাঁর যোগ নতুন নয়। এবার অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত মজুমদার। সিনেমা নাকি ওটিটির পর্দায় দেখা যাবে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকে? কৌতূহল অমূলক নয়! খবর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন বৃত্তান্ত নিয়ে মঞ্চস্থ হতে চলেছে এক নতুন নাটক। সেখানেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকায় ধরা দেবেন সুকান্ত।

Advertisement

'কেশরী হত্যা?' নাটকের নামকরণেই স্পষ্ট ভারতকেশরীর রহস্যমৃত্যুর প্রভাব থাকছে স্ক্রিপ্টে। সব ঠিক থাকলে আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই নাটকের রিহার্সাল।

'রঙ্গ অপেরা' নাট্যদলের হাত ধরে আসছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি 'কেশরী হত্যা?' নাটকের নামকরণেই স্পষ্ট ভারতকেশরীর রহস্যমৃত্যুর প্রভাব থাকছে স্ক্রিপ্টে। সব ঠিক থাকলে আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে এই নাটকের রিহার্সাল। আর সেপ্টেম্বর মাসের শেষের দিকে মঞ্চস্থ হবে 'কেশরী হত্যা?'। 'রঙ্গ অপেরা' নাট্যদলের তরফে জানানো হয়েছে, আপাতত একমাস টানা রিহার্সাল চলবে। তারপর শো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন খোদ নাট্যদলের কর্ণধার কৌশিক। তার হাত ধরেই থিয়েটারজগতে পা রেখেছেন সুকান্ত মজুমদার। এবার 'কেশরী হত্যা?'য় বাজপেয়ীর চরিত্র চিত্রায়ণের ভার তাঁর হাতেই সঁপেছেন কৌশিক। শ্যামাপ্রসাদের জীবনের আধারে তৈরি এই নাটকে সুকান্ত মজুমদারকে বাজপেয়ীর চরিত্রে কাস্ট করার কথা কীভাবে মাথায় এল?

সুকান্ত মজুমদার। ফাইল ছবি

বিজেপির জন্মলগ্ন থেকে বিস্তারের দীর্ঘসময় জুড়ে বাজপেয়ী এক বিস্তৃত নাম, অতঃপর সেই দলেরই উত্তরসূরী হিসেবে মঞ্চে কেমন চমক দেন সুকান্ত মজুমদার? নজর থাকবে সেদিকে।

এপ্রসঙ্গে কৌশিক জানিয়েছেন, "উনি বালুরঘাটের মানুষ। আর বালুরঘাট নাটকের শহর। সুকান্ত মজুমদার আমাদের নাটক দেখে প্রশংসা করেছিলেন, তারপর আমরা ওঁকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিই। তবে গোড়ায় সময়ের অভাবে বিষয়টি এগোয়নি। পরবর্তীতে সময় হওয়ায় তিনিও উৎসাহ দেখান।" রাজনীতির মঞ্চের ব্যক্তিত্বদের অভিনয়ে আসা নতুন নয়। পর্দার পাশাপাশি থিয়েটারের মঞ্চে রীতিমতো জনপ্রিয় ব্রাত্য বসু, পার্থ ভৌমিকরা। কুণাল ঘোষও ছবিতে অভিনয় করেছেন। এবার সুকান্ত মজুমদারকে দেখা যাবে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে। নাট্যকার সঞ্জয় আচার্য। নির্দেশনায় দেবাশীষ বিশ্বাস। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব‌্য, ‘‘প্রস্তাব এসেছে অভিনয় করার জন‌্য। ভাবনা-চিন্তা করছি। বাঙালি সংস্কৃতির সঙ্গে নাটক জড়িয়ে আছে।’’ 

জানা গিয়েছে, বাংলা ভাগ থেকে শ্যামাপ্রসাদের কাশ্মীরযাত্রা এবং তাঁর মৃত্যুর বিষয়টিও এই নাটকে উঠে আসবে। আর সেখানেই অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন সুকান্ত। বিজেপির জন্মলগ্ন থেকে বিস্তারের দীর্ঘসময় জুড়ে বাজপেয়ী এক বিস্তৃত নাম, অতঃপর সেই দলেরই উত্তরসূরী হিসেবে মঞ্চে কেমন চমক দেন সুকান্ত মজুমদার? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement