shono
Advertisement
Dev-Sukanta Majumdar

দেবের গণেশ পুজোয় সুকান্ত মজুমদার, 'ভাই' সম্বোধনে বললেন, 'ওঁর উদার মানসিকতা...'

'রাজনৈতিক পরিচয়ের থেকে পুজোর অনুষ্ঠান উর্ধ্বে', এনসিপিআই সাংসদের গণেশ পুজোয় গিয়ে কী বার্তা সুকান্তর?
Published By: Sandipta BhanjaPosted: 04:14 PM Sep 15, 2026Updated: 04:27 PM Sep 15, 2026

রাজনীতি আর সৌজন্য- দেবের হাত ধরেই যেন বিগত বছরগুলিতে একে-অপরের সমার্থক হয়ে উঠেছে বাংলার রাজনৈতিকমহলে। বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গে ঘাটালের সুপারস্টার সাংসদের বরাবরই সুসম্পর্ক। এবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির গণেশ পুজোয় উপস্থিত বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার।

Advertisement

"দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল প্রচার করতে,..." 

দেবের বাড়ির গণেশ পুজোয় সুকান্ত মজুমদার

দেবের বাড়ির পুজোয় বিরোধী রাজনৈতিক শিবিরের মন্ত্রীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ বাংলার রাজ্য-রাজনীতিতে পালাবদলের পর বহু পরিবর্তিত সমীকরণের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। অতঃপর দেব-সুকান্ত (Dev-Sukanta Majumdar) সাক্ষাতে ফের সেই প্রশ্ন মাথা চাড়া দেওয়া অস্বাভাবিক নয়। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানালেন, "এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। তার কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল প্রচার করতে, তখনও মঞ্চ থেকে দেব স্বীকার করে নিয়েছিল যে, আমার সঙ্গে ওঁর ভালো সম্পর্ক রয়েছে। এবং সেটা ও বক্তৃতা দেওয়ার মাঝে জনসমক্ষেই বলেছিল। দেব সেদিনও বলেছিল- 'যে ভালো ব্যক্তি সে জিতবে।' ওঁর এই উদার মানসিকতার জন্যই ওঁকে আমার ভালো লেগেছে। সেজন্যই আমার এখানে আসার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করবেন না।"

মঙ্গলবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় হাজির সুকান্ত। অভিনেতা-প্রযোজকের বাড়িতে বসে নিজের আসন্ন নাটক 'কেশরী হত্যা?' নিয়েও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী।

অভিনেতা-প্রযোজকের বাড়িতে বসে নিজের আসন্ন নাটক 'কেশরী হত্যা?' নিয়েও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী।

শুধু তাই নয় ঘাটালের এনসিপিআই সাংসদে ভাই সম্বোধন করে সুকান্তর মন্তব্য, "আমি দেবের বন্ধু বা দাদাও বলতে পারেন, যেহেতু আমি ওঁর থেকে বয়সে একটু বড়। তাই দেবের আমন্ত্রণে আজ এখানে এসেছি। পুজোর অনুষ্ঠানকে এসব রাজনৈতিক পরিচয়ের থেকে উর্ধ্বে রাখাই ভালো।" বছর কয়েক ধরেই বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করেন দেব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সোমবারই বাপ্পাকে স্বাগত জানিয়েছেন সুপারস্টার সাংসদ। আর পুজোর দ্বিতীয় দিনে মঙ্গলবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় হাজির সুকান্ত। নিষ্ঠাভরে গজাননের আরাধনার পর দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গেও কথা বলেন তিনি। অভিনেতা-প্রযোজকের বাড়িতে বসে নিজের আসন্ন নাটক 'কেশরী হত্যা?' নিয়েও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। যেখানে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন বালুরঘাটের সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement