shono
Advertisement
Bigg Boss Bangla

'কুঁড়ে' প্রতিযোগীদের উপর রেগে কাঁই 'বিগ বস', সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?

'বিগ বস' দূর্গে ঢুকেই 'মসিহা' জীতু কমল। এবার কি 'রোমিও' রাজবীরের ডানা ছাঁটবেন?
Published By: Sandipta BhanjaPosted: 09:09 PM Sep 14, 2026Updated: 09:09 PM Sep 14, 2026

শোয়ে সবে কলির সন্ধে। আর এই ক'দিনেই যেভাবে 'বিগ বস বাংলা'র অন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। এবার ঘরের অন্দরে নতুন টুইস্ট! প্রতিযোগীদের কুঁড়েমিতে এতটাই তিতিবিরক্ত 'বিগ বস' যে কড়া শাস্তি হাঁকিয়েছেন। শোয়ের সব প্রতিযোগীদের ছাঁটাই করে একমাত্র 'ব্রহ্মাস্ত্র' তুলে দিয়েছেন জীতু কমলের হাতে।

Advertisement

কেউ শৌচালয় পরিষ্কার রাখছেন না তো কেউ নোংরা হেঁশেল দেখে এড়িয়ে যাচ্ছেন। আর বাংলা শোয়ে কথায় কথায় উঠতে-বসতে ইংরেজি শব্দোচ্চারণ তো রয়েইছে।

সদ্য দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে 'বিগ বস' দূর্গে পা রেখেছেন জীতু। আর এসেই শোয়ের 'পাওয়ার বাটন' ছিনিয়ে নিলেন! ঠিক কী ঘটেছে? আসলে ঘরের সব প্রতিযোগীদের পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ 'বিগ বস'। কারণ তাঁরা কেউ খেলার নিয়ম মানছেন না। কীরকম? কেউ শৌচালয় পরিষ্কার রাখছেন না তো কেউ নোংরা হেঁশেল দেখে এড়িয়ে যাচ্ছেন। আর বাংলা শোয়ে কথায় কথায় উঠতে-বসতে ইংরেজি শব্দোচ্চারণ তো রয়েইছে। কারও কারও বিরুদ্ধে মাইক ছাড়া ফিসফিস করে কথা বলারও অভিযোগ উঠেছে। সবমিলিয়ে শোয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে 'বিগ বস বাংলা'র সমস্ত প্রতিযোগীদের বিরুদ্ধে। বিগ বসের বক্তব্য, বারবার সতর্ক করার পরেও প্রতিযোগীদের আচরণে কোনও পরিবর্তন আসেনি! এর এখানেই খেলার মোড় ঘুরিয়ে জীতু কমলের হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছেন স্বয়ং 'বিগ বস'। কীরকম?

বিগ বসের ঘরে জীতু। ছবি: ইনস্টাগ্রাম

জীতুর হাতেই রয়েছে এক বিশেষ ক্ষমতা। যার সুবাদে 'এলিমিনেট' হওয়া সব প্রতিযোগীদের মধ্যে যে কোনও একজনকে বাঁচাতে পারবেন তিনি। 'রক্ষাকর্তা' জীতু কাকে শাস্তির হাত থেকে বাঁচাবেন? সেটাই এখন দেখার। কারণ় 'বিগ বস বাংলা'র দূর্গে তিনি এখন নতুন। বাকি প্রতিযোগীদের সঙ্গে তাঁর সমীকরণ ঠিক কোনদিকে গড়াচ্ছে? তা এখনও ঠাহর করা দায়। ব্যতিক্রম শুধু রাজবীর দে। কারণ জীতুর প্রবেশের পরই মেজাজ হারিয়েছিলেন 'রোমিও' মডেল-অভিনেতা। এদিকে জীতুর প্রবেশে একনিষ্ঠ দর্শকদের অনেকেই ভেবেছিলেন যে এবার হয়তো রাজবীরের ডানা ছাঁটা হবে। ফলত, জীতুর সিদ্ধান্ত ঘরের সমীকরণে কতটা প্রভাব ফেলবে? সেটাই এখন বড় প্রশ্ন। তিনি কাকে নিরাপদে রাখবেন? আর কার সঙ্গেই বা দূরত্ব বাড়বে তাঁর? উত্তর মিলবে পরবর্তী পর্বগুলিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement