shono
Advertisement

Breaking News

Sukesh Chandrasekhar Nora Fatehi

জ্যাকলিনকে হিংসা-ফোন করে উসকানি, খোলা চিঠিতে নোরার বিরুদ্ধে বিস্ফোরক সুকেশ!

জ্যাকলিনের সঙ্গে প্রেম ভাঙাতে সুকেশকে উসকানি দিতেন 'দিলবর গার্ল' নোরা ফতেহি!
Published By: Kasturi KunduPosted: 07:58 PM Aug 29, 2026Updated: 08:01 PM Aug 29, 2026

আইনের চোখে তিনি ঠগ। জেলে যাওয়ার পর থেকে জ্যাকলিন তাঁকে পাত্তা না দিলেও সুকেশ চন্দ্রেশেখর কিন্তু প্রেয়সীকে ভালো রাখতে কোনও সুযোগই ছাড়েন না। বন্দিদশাতেই জ্যাকলিনের জন্য বহুমূল্যের উপহার পাঠান সুকেশ। এবার সেই সুকেশের জন্য সংবাদের শিরোনামে ৩৪ বছর বয়সী অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি সুকেশ চন্দ্রেশেখরের হাতে লেখা একটি চিঠি সোশাল মিডিয়ায় ভাইরাল! যেখানে 'দিলবর গার্ল' নোরাকে নিয়ে বোমা ফাটিয়েছেন সুকেশ।

Advertisement

তাঁর বিরুদ্ধে এনেছেন মারাত্মক অভিযোগ। এক নয় একাধিক অভিযোগের কথা উল্লেখ রয়েছে চিঠিতে। যেখানে সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছেন। এছাড়াও উপহারের তালিকায় রয়েছে বহুমূল্যের প্রসাধনীদ্রব্য থেকে বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়ি-সহ আরও কত কী। হোয়াটসঅ্যাপ চ্যাটে দুজনের কথোপকথনের কথাও ফাঁস করে দিয়েছেন সুকেশ।

সুকেশ চন্দ্রেশেখর

জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য প্রতিনিয়ত তাঁকে উসকানি দিতেন নোরা ফতেহি। এমন চাঞ্চল্যকর অভিনযোগ সামনে আসতেই সোশালপাড়ায় শুরু ফিসফাস। তবে ভাইরাল হওয়া চিঠিটি আদতে সুকেশেরই লেখা কিনা সেবিষয়টি এখনও নিশ্চিত নয়। তাই অভিযোগগুলির সত্যতা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চিঠির একটি বড় অংশ জুড়ে রয়েছে জ্যাকলিনের সঙ্গে সুকেশের প্রেমের প্রসঙ্গ।

নোরার বিরুদ্ধে সুকেশের হাতে লেখা ভাইরাল অভিযোগ পত্র

সুকেশের অভিযোগ, তাঁদের সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন এবং বারবার ফোনে যোগাযোগ করতেন। দিনে প্রায় দশবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন। প্রতিবেদন অনুযায়ী, চিঠির শেষভাগে নোরাকে সতর্কবার্তায় লেখা, 'আমাকে উসকানি দিও না।' অভিযোগগুলোর সমর্থনে সমস্ত প্রমাণ রয়েছে, প্রয়োজনে তা প্রকাশ্যে নিয়ে আসবেন। এমন হুঁশিয়ারিও দিয়েছেন সুকেশ!

নোরার বিরুদ্ধে বিস্ফোরক নোরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement