shono
Advertisement

Breaking News

Sunidhi Chauhan Kolkata Concert

কলকাতার কনসার্ট বাতিল করলেন সুনিধি চৌহান, লখনউয়ের অনুষ্ঠানে কান্নাকাটির পর কী হল গায়িকার?

বুকে পাথর রেখে কলকাতার কনসার্ট বাতিল করলেন সুনিধি চৌহান। কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা?
Published By: Sandipta BhanjaPosted: 01:39 PM Mar 13, 2026Updated: 03:17 PM Mar 13, 2026

লখনউয়ের ভরা কনসার্টে সুনিধি চৌহানের চোখে জল দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। তিন বছর বয়সেই যে শিল্পীর মঞ্চে হাতেখড়ি, যিনি এযাবৎকাল মাইক হাতে মঞ্চে উঠলেই হাইভোল্টেজ পারফরম্যান্সে দর্শক-শ্রোতামহলে কাঁপন ধরিয়েছেন, সেই গায়িকা যখন কনসার্টের মাঝে হাপুস নয়নে কেঁদে ফেলেন, তখন অনুরাগীকুলের উদ্বেগ অস্বাভাবিক নয়। এবার খবর, লখনউয়ে অনুষ্ঠান বিভ্রাটের পর কলকাতার কনসার্ট বাতিল করতে বাধ্য হলেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan Kolkata Concert)। কিন্তু আচমকাই কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা?

Advertisement

আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে সুনিধি চৌহানের কনসার্ট করার কথা ছিল। মাস দুয়েক ধরেই দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান শুরু করেছেন গায়িকা। সেই 'আই অ্যাম হোম' সঙ্গীতসফরেরই অন্যতম ভেন্যু ছিল শহর তিলোত্তমা। কিন্তু বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে সুনিধি চৌহান জানালেন...।

সম্প্রতি সুনিধির লখনউয়ের কনসার্ট থেকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানেই দেখা যায়, মঞ্চে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। চোখের জল মুছতে মুছতেই সুনিধি চৌহান জানান, আগে কখনও তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেনি। গায়িকার বলেন, "হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও ঘটেনি। খুবই অস্বস্তিকর। আমি দুঃখিত। আমি যখনই গান গাই তখনই নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্য আমি চেষ্টা করেও গাইতে পারছি না। আমাকে ক্ষমা করে দিন। আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।" কিন্তু কেন কনসার্টে গাইতে পারেননি সুনিধি সেদিন? আসলে তাঁর গলার অবস্থা একেবারেই ভালো ছিল না। কলকাতার কনসার্টও কি সেকারণেই বাতিল করলেন?

সুনিধি চৌহান, ছবি- ইনস্টাগ্রাম

নিজেই খোলসা করেছেন সেকথা। আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে সুনিধি চৌহানের কনসার্ট করার কথা ছিল। মাস দুয়েক ধরেই দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান শুরু করেছেন গায়িকা। সেই 'আই অ্যাম হোম' সঙ্গীতসফরেরই অন্যতম ভেন্যু ছিল শহর তিলোত্তমা। কিন্তু বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে সুনিধি জানান, "লখনউয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। গলায় সংক্রমণের জেরে আমি ঘন ঘন ভুগছি। সেই জন্যেই আপাতত চিকিৎসকের পরামর্শে গলাকে বিশ্রাম দিচ্ছি। এমতাবস্থায় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।" তবে পুরোপুরি বাতিল করেননি সুনিধি। গায়িকার সংযোজন, "১৪ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ কলকাতায় কনসার্ট করব। ভেন্যু একই রয়েছে। যাঁরা ১৪ তারিখের টিকিট কেটেছিলেন, ওই একই টিকিটে সেদিনের অনুষ্ঠান দেখতে পারবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement