shono
Advertisement
Swara Bhasker

'জহর প্রথা কাপুরুষতা' বলেই বিতর্কে স্বরা ভাস্কর, সাফাই গেয়েও কর্নি সেনার হুমকির মুখে অভিনেত্রী!

স্বরা ভাস্করের দাবি, 'আমার মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে।' এর মাঝেই 'শব্দচয়ন' নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের রোষানলে অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 03:20 PM Sep 02, 2026Updated: 04:13 PM Sep 02, 2026

জহর প্রথা নিয়ে বেফাঁস মন্তব্য করে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন স্বরা ভাস্কর। বাস্তব প্রেক্ষাপট, সামাজিক দৃষ্টিভঙ্গির সঙ্গে 'পদ্মাবত' সিনেমার দৃশ্যের তুলনা টেনে অভিনেত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে চর্চার অন্ত নেই বর্তমানে। বিতর্কের আবহে যদিও 'আমার মন্তব্যের ভুল ব্যাখা হয়েছে' বলে দাবি করেছেন স্বরা (Swara Bhasker), তবে সাফাই গেয়েও চিঁড়ে ভেজেনি! বরং পালটা হিন্দুত্ববাদী সংগঠন কর্নি সেনার হুমকির মুখে পড়তে হল অভিনেত্রীকে।

Advertisement

"আমার যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে! আমি কখনওই বলিনি যে, রানি পদ্মাবতী বা কোনও সতী কাপুরুষ! এটা অত্যন্ত লজ্জাজনক..." 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে 'পদ্মাবত' প্রসঙ্গ টেনে স্বরা ভাস্কর বলেন, "ঈশ্বর না করুন, আমি যদি কখনও ধর্ষিতা হই তাহলে কি 'পদ্মাবত' সিনেমার জহর প্রথার মতো আমাকেও কাপুরুষের মতো নিজের সম্মান বাঁচাতে আত্মহননের পথ বেছে নিতে হবে? আপনারা কি আমাদের সমাজকে এটাই বলতে চান? যেখানে ধর্ষণ মহামারীর মতো আকার নিচ্ছে। আপনারা কি ধর্ষিতা নারীদের এটাই বলতে চান যে, তাঁরা বেঁচে থাকার যোগ্য নয়? আত্মহত্যাই সব সমস্যার সমাধান? ধর্ষণ মানেই একজন নারীর জীবন শেষ?" এহেন মন্তব্যের পরই বিতর্কের শিরোনামে স্বরা। লাগাতার কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী। এক ভিডিও বার্তায় স্বরা ভাস্কর বলেন, "আমার যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে! আমি কখনওই বলিনি যে, রানি পদ্মাবতী বা কোনও সতী কাপুরুষ! এটা অত্যন্ত লজ্জাজনক যে, সাধারণ মানুষকে উসকে দেওয়ার জন্য বারবার মিথ্যে অভিযোগ তুলছে সংবাদমাধ্যমগুলি। আপনারা যদি গালিগালাজ করতে চান, তবে সেটা করুন- কিন্তু আমার প্রকৃত বক্তব্যের ভিত্তিতেই তা করুন! ধর্ষণের পরেও একজন নারীর বেঁচে থাকার অধিকার রয়েছে। এটাই বলতে চেয়েছি। শুনুন এবং শেয়ার করুন।" তবে অভিনেত্রীর ব্যাখ্যাতেও সন্তুষ্ট নয় কর্নি সেনা।

'জওহর প্রথা কাপুরুষতা' বলেই বিতর্কে স্বরা ভাস্কর, ছবি: সোশাল মিডিয়া।

"সনাতন ঐতিহ্য কিংবা রাজপুত নারীদের আত্মত্যাগ ও বীরত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করার অধিকার..." 

জওহর প্রথা নিয়ে স্বরা ভাস্করের মন্তব্যে আপত্তি তুলেছেন কর্নি সেনার মহিলা শাখার প্রধান কীর্তি রাঠোর। কোনওরকম রেয়াত না করেই অভিনেত্রীকে 'ভাষা ঠিক করা'র নিদান দিয়েছেন তিনি। কীর্তির কথায়, "সনাতন ঐতিহ্য কিংবা রাজপুত নারীদের আত্মত্যাগ ও বীরত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করার অধিকার কারও নেই। তৎকালীন ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতেই জহর প্রথাকে বোঝা উচিত। তাই রাজপুত নারীদের আত্মত্যাগ নিয়ে কোনওরকম অবমাননাকর মন্তব্যই আমাদের সংগঠন মেনে নেবে না। অভিনেত্রীর উচিত নিজের ভাষা শুধরে নেওয়া।" অতীতে 'পদ্মাবতী'র ভূমিকায় অভিনয় করে কর্নি সেনার হুমকির মুখে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সংশ্লিষ্ট সংগঠনই 'পদ্মাবত' সিনেমা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে স্বরা ভাস্করকে কটাক্ষ করল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement