shono
Advertisement
Sonam Wangchuk

'শয্যাশায়ী' সোনমের সঙ্গে দেখা করলেন স্বরা ভাস্কর, সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ বলিউড

ওমি বৈদ্যর পর অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বলিউড সেলিব্রিটিদের একাংশ সরকারের উদাসীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
Published By: Kasturi KunduPosted: 09:22 AM Jul 15, 2026Updated: 01:13 PM Jul 15, 2026

নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ১৭ দিন অনশনে শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে অনির্দিষ্টকালের অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। সোনম ওয়াংচুকের জন্য উদ্বেগ প্রকাশ করে মুখ খুলেছেন 'সাইলেন্সার চতুর' ওরফে ওমি বৈদ্য। সিনে ইন্ডাস্ট্রির একাংশ সোনমের শারীরিক অবস্থার জন্য দুঃশ্চিন্তায় রয়েছেন। সমাজমাধ্যমে তাঁর সমর্থনে আওয়াজ তুললেও সকলের পক্ষে দিল্লি পৌঁছনো সম্ভব হয়নি। তবে ওমির পর অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

Advertisement

'আরশোলা'র সোশাল মিডিয়া অ্যাকাউন্টে রয়েছে সাক্ষাতের সেই বিশেষ মুহূর্তের ছবি।যন্তর মন্তরে পৌঁছে স্বরাও তাঁর ইনস্টা স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ককরোচের প্রতিষ্ঠিতা অভিজিৎ দীপকের সঙ্গে করমর্দনের ছবি পোস্ট করে অভিনেত্রীর সংযোজন, 'সকল সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গঠনের জন্য যে লড়াই করছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।'

স্বরার পোস্ট

আরেকটি ছবিতে রয়েছে সোনমের সঙ্গে কথা বলার মুহূর্ত। তাঁর এই অবিরাম-অক্লান্ত লড়াইকে সম্মান জানিয়ে সকলের উদ্দেশে স্বরা লিখেছেন, 'আপনি অপ্রতিরোধ্য-অদম্য সোনম ওয়াংচুক স্যার। আপনাদের সন্তানের জন্য ভবিষ্যতের জন্য লড়াই করছেন। ওঁর প্রতি পূর্ণ সংহতি ও কৃতজ্ঞতা।' ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং সোনম ওয়াংচুকের অনশন নিয়ে একাধিক বিশিষ্ট ব্যক্তি প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রবীণ অভিনেত্রী জিনাত আমন থেকে সোনি রাজদান, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠকসহ বহু বিশিষ্টজনেরা অনেকেই দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে থাকা বিক্ষোভকারীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানান। আগামীদিনে লড়াইয়ের জন্য সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন। সরকারের উদাসীনতা নিয়েও উদ্বিগ্ন সেলেব দুনিয়ার একাংশ।

 

ভারত সরকারকে দ্রুত আলোচনায় বসার অনুরোধ করেছেন জিনাত আমন। মহেশপত্নী সোনিও সোশাল মিডিয়া মারফৎ সোনমকে অনশন প্রত্যাহারের আর্জি করেছেন। বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির অনুরোধ, 'আপনার মতো একজন মানুষকে আমাদের দেশের প্রয়োজন। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। আপনাকে নিয়ে আমরা গর্বিত। তাই আন্তরিক অনুরোধ, আপনি অনশন ভঙ্গ করুন। কারণ আপনার দিকনির্দেশনা ও প্রেরণা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়। এখনও অনেক লড়াই বাকি। তাই আপনার সুস্থ হয়ে ওঠা অত্যন্ত জরুরি। আমরা আপনার পাশে আছি।'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement