shono
Advertisement
Talwiinder

'সীমান্তে বিভক্ত হলেও...', পাক গায়ককে বুকে আগলে শোয়ে ভ্রাতৃত্বের বার্তা দিশার 'প্রেমিক' তালবিন্দরের

সীমান্ত, হানাহানির রক্তচক্ষুকে উড়িয়ে দুই দেশের দুই গায়ক একমঞ্চে। ভারত-পাকিস্তানের কাছে কোন বার্তা তুলে ধরলেন দিশা পাটানির 'প্রেমিক' তালবিন্দর সিং?
Published By: Sandipta BhanjaPosted: 08:52 PM May 11, 2026Updated: 08:52 PM May 11, 2026

ছাব্বিশ সালের গোড়া থেকেই দিশা পাটানি এবং তালবিন্দর সিং সিধুর প্রেমচর্যা নিয়ে ফিসফাস টিনসেন টাউনে। পাঞ্জাবি গানের সঙ্গে হিপহপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ এবং সিন্থ-পপের মিশ্রণ ঘটিয়ে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন গায়ক। সেই প্রেক্ষিতে দেশের গণ্ডি পেরিয়েও তালবিন্দরের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়! এবার টরন্টোর কনসার্টে পাকিস্তানি গায়ক হাসান রহিমকে বুকে আগলে যে বার্তা দিলেন তালবিন্দর, সেটাই আপামর বিশ্বের সঙ্গীতমহলের আতশকাচে।

Advertisement

সীমান্ত, হানাহানির রক্তচক্ষুকে উড়িয়ে দুই দেশের দুই গায়কের এহেন মন্তব্য ভাইরাল হতেই প্রশংসার জোয়ার। কেউ বললেন, 'এটাই হচ্ছে প্রকৃত শিল্পীর মন-মানসিকতা।' কেউ বা বললেন, 'সঙ্গীতই পারে শত্রুতা রুখে ভারত-পাকিস্তান দুই দেশের শিল্পীদের একমঞ্চে আনতে।'

সম্প্রতি কানাডার টরন্টোতে কনসার্ট করেছেন তালবিন্দর সিং সিধু। যে শোয়ে শ্রোতা-অনুরাগীদের কাছে বড় 'সারপ্রাইজ' ছিলেন পাকশিল্পী হাসান রহিম। উল্লেখ্য, এর আগে 'উইশেস' গানে হাসানের সঙ্গে কোল্যাব করেছিলেন তালবিন্দর। সেই গান নবীন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়ও হলেও এযাবৎকাল তালবিন্দর-হাসান একসঙ্গে কোনও মঞ্চে 'উইশেস' গানটি পরিবেশন করেননি। তবে এই প্রথমবার টরোন্টোর কনসার্টে পাকশিল্পীর সঙ্গে সেই গান গেয়ে ঝড় তুললেন দিশা পাটানির চর্চিত প্রেমিক। শুধু তাই নয়, হাসান রহিমকে বুকে আগলে তালবিন্দরের মন্তব্য, "টরন্টোই আমাদের ইচ্ছেপূরণ করল। সীমান্তে বিভক্ত হলেও আমরা এক সুরের সুতোয় বাঁধা।" পালটা ভারতীয় গায়কের উদ্দেশে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন পাকশিল্পীও। হাসানের মন্তব্য, "তালবিন্দর আমার আরেক মায়ের সন্তান।" সীমান্ত, হানাহানির রক্তচক্ষুকে উড়িয়ে দুই দেশের দুই গায়কের এহেন মন্তব্য ভাইরাল হতেই প্রশংসার জোয়ার। কেউ বললেন, 'এটাই হচ্ছে প্রকৃত শিল্পীর মন-মানসিকতা।' কেউ বা বললেন, 'সঙ্গীতই পারে শত্রুতা রুখে ভারত-পাকিস্তান দুই দেশের শিল্পীদের একমঞ্চে আনতে।' এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে সৌহার্দ্যের বার্তা দেওয়া তালবিন্দরের পোস্ট।

এবার প্রশ্ন, কে এই তালবিন্দর, গত কয়েক মাস ধরে যিনি বিনোদুনিয়ার লাইমলাইটে? আসলে কৃতী স্যাননের বোন নুপূরের বিয়ের আসর থেকেই দিশা-তালবিন্দরের প্রেমের জল্পনার সূত্রপাত। যেখানে নজর কাড়ে নতুন প্রেমিকের সঙ্গে বলিউড ‘বম্বসেলে’র মাখোমাখো রসায়ন। যে জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতি করে দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও। যেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনী! এমনকী নুপূর স্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনীর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই বিটাউনে চর্চার অন্ত নেই। এবার পাকিস্তানি শিল্পীকে বুকে টেনে ফের চর্চায় তালবিন্দর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement