shono
Advertisement
Vicky Kaushal

মায়ানগরীর অবিরাম বৃষ্টিতেও ছুটি নেই, সাদা-কালো আবহে ছবি পোস্টে কী বার্তা ভিকির?

বাইরে অঝোর শ্রাবণ, তবুও...। সোশাল মিডিয়া হ্যান্ডেলে কোন ঝলক দেখালেন ভিকি?
Published By: Kasturi KunduPosted: 09:41 PM Jul 04, 2026Updated: 09:48 PM Jul 04, 2026

মায়ানগরীর অবিরাম বর্ষণে নাজেহাল মুম্বইবাসী। তবে এই বৃষ্টিকে নিজের মতো করে উপভোগ করছেন 'উরি' খ্যাত অভিনেতা। ক্যাটরিনাকে আগলে বৃষ্টিভেজা প্রেমে মশগুল ছিলেন ভিকি কৌশল। সাদা-কালো আবহে ভিক্যাট জুটির রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে ভিকি লিখেছিলেন, ‘বৃষ্টি আর তুমি।’ বৃষ্টিমুখর দিনে ভিকির জীবনে ভালোবাসার মরশুমের পাশাপাশি শরীরচর্চাও সমান গুরুত্বপূর্ণ।

Advertisement

বাইরে অঝোর শ্রাবণ, তবুও ঘাম ঝরাচ্ছেন অভিনেতা। ভালোবাসায় যেমন কোনও কম্প্রোমাইজ করেন না ঠিক তেমনই নিজেকে 'ফিট অ্যান্ড ফাইন' রাখতেও কম্প্রোমাইজে নারাজ ভিকি। সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ঝলকই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। সিনেপাড়ার তারকাদের শরীরচর্চা বাধ্যতামূলক। ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকেই নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন। সেই দলেরই অন্যতম সদস্য ভিকি কৌশল।

বর্ষার মরশুমেও যে ফিটনেস রুটিনে কোনও পরিবর্তন হয়নি সেই উদাহরণই অনুরাগীদের সামনে তুলে ধরেছেন। সাদা-কালো ক্যানভাসে ওয়ার্কআউট সেশনের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, নিজেকে সুস্থ রাখাই জীবনের মূলমন্ত্র। নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা লিখেছেন, 'কোনও ছুটি নেই।' এই ছবিই শরীরচর্চার প্রতি ভিকি কৌশলের অটুট নিষ্ঠার প্রতিফলন।

ইনস্টা স্টোরিতে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর মনোযোগ সহকারে কলরত করছেন। সিনেমার পর্দায় ধুঁয়াধার অ্যাকশনের চরিত্রে মাত দেন ভিকি। শারীরিকভাবে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হয়। তার জন্য যে পরিমাণ পরিশ্রম ও শৃঙ্খলা প্রয়োজন সেই ঝলকই উঠে এসেছে অভিনেতার পোস্টে। গত কয়েক বছরে ভিকি নিয়মিত জিমের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। তাঁর এই কঠোর শ্রম বারবার মুগ্ধ করে ভক্তদের তা বলাই বাহুল্য।

ভিকি ক্যাটরিনার ভালোবাসার মরশুম

২০১৫ সালে ‘মাসান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ভিকি কৌশলের। ধীরে ধীরে অভিনয় দক্ষতার বিটাউনে পায়ের তলার জমি শক্ত করেছেন। নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিকি কৌশল। 'রাজি', 'উরি', 'স্যাম বাহাদুর'-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকমহলে প্রশংসিত হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement