shono
Advertisement

Breaking News

Salman Khan

নাচের স্টেপ ভুলে গেলেই 'শার্টলেস' হয়ে যান! সলমনের সিক্রেট ফাঁস করলেন কে?

পর্দায় ভাইজানের উপস্থিতি মানেই দর্শকের বিরাট প্রাপ্তি। অ্যাকশন, রোম্যান্স আর কমেডির পারফেক্ট প্যাকেজ সলমন খান। নাচেও তাক লাগান অভিনেতা। কিন্তু জানেন বিনা প্র্যাকটিসে কোন পদ্ধতিতে ভক্তের মন জয় করেন?
Published By: Kasturi KunduPosted: 05:20 PM Jun 25, 2026Updated: 05:20 PM Jun 25, 2026

মায়ানগরীর সিনেপাড়ায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে সুপারস্টার সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন থাকালীন বলিউডে তৈরি হয়েছে 'কালা হিরণ'। সিনেমার প্রচার ও মুক্তি আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ভাইজান। মামলার পরবর্তী শুনানি আগাংমী পয়লা জুলাই। এর মাঝেই আবার শোনা যাচ্ছে সলমনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এক জনৈক ব্যক্তির পোস্ট অনুযায়ী, সলমনের ওজন আবার বেড়েছে। পেটে জমেছে বিপুল পরিমানে চর্বি। সিনেমার কাজ শেষ না করে আমেরিকায় চিকিৎসার জন্য যেতে নারাজ ভাইজান। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে অনুগামীরা। ঠিক সেই সময় সলমন ভক্তদের মন ভালো করতে ময়দানে নেমেছেন অভিনেতা বিন্দু দ্বারা সিং।

Advertisement

সলমনের সঙ্গে বেশ কিছু সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সিনেমার পর্দায় দর্শক যতই দেখেন ততই অবাক হন। যে কোনও চরিত্রে তাঁর মারকাটারি অভিনয় বারবার দর্শকের মন ছুঁয়ে যায়। সলমনের সিনেমা মানেই নাচে গানে জমজমাট। বলিউডের সুপার ডান্সার হিসেবে হৃত্বিক রোশন, কার্তিক আরিয়ানসহ অনেকেরই নাম উঠে আসে। সেই তালিকায় অবশ্য ঠাঁই পাননি ভাইজান। এর নেপথ্যে থাকা মজার গল্প বাতলে দিলেন সলমনের সহ অভিনেতা।

ভাইজানের কমাল

তাঁর কথায়, ভাইজান যদি বাকি পাঁচজনের মতো নাচের মহড়া দিতেন তাহলে তাঁর নামের সঙ্গেও এতদিনে 'সুপার ডান্সার' তকমাটা জুড়ে যেত। কিন্তু, সলমন মোটেই নাচ প্র্যাকটিস করতে চান না। কোনও স্টেপ যদি ভুলে যান তখন দর্শকের নজর ঘোরাতে বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। সলমনের সেই বিশেষ টোটকা কী? ভীষণ সিম্পল, জাস্ট 'শার্টলেস'! হ্যাঁ, একদমই তাই। নাচের স্টেপ ভুলে গেলেই শার্টটা খুলে ফেলেন ভাইজান। ব্যাস, এক লহমায় সব লাইমলাইট ছিনিয়ে নেন সলমন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমেনর সঙ্গে কাজের মজাদার অভিজ্ঞতা ভাগ করেন বিন্দু দ্বারা সিং। কথোপকথনের সময় তিনি জানান, বিশেষ প্র্যাকটিস ছাড়াই অনায়াসেই দ্রুত নাচের স্টেপ রপ্ত করে নেন। যদি নিয়মিত রিহার্সাল করতেন তাহলে ইন্ডাস্ট্রির অনেক নামী নৃত্যশিল্পীকেও পিছনে ফেলে দিতে পারতেন। এমনটাই মনে করেন বিন্দু।

সলমনের ডান্স পরফরম্যান্স

তিনি বলেন, "সলমন যেন এলেন দেখলেন জয় করলেন। শুধু জানতে চান কী করতে হবে। ডান্স মাস্টার স্টেপগুলো দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গেই টেক দিতে শুরু করেন। বাকিরা কিন্তু, প্রায় কুড়ি দিন মতো প্র্যাকটিস করেন। ওঁর স্মৃতিশক্তি কত ভালো আর প্রতিভাবান একজন অভিনেতা।"

'মুঝসে শাদি করোগি' ছবির শুটিংয়ের সময়ে একটি ঘটনার কথা স্মরণ করেন। সেসময় দিল্লিতে একটি লাইভ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েোছিলেন সলমন। অভিনেতার কথায়, কোরিওগ্রাফার মধ্যাহ্নভোজের বিরতিতে রিহার্সালের জন্য কিছু সময় চেয়েছিলেন। সলমন একবার কোরিওগ্রাফি দেখলেন এবং তারপর সবুজ সিগন্যাল দিয়ে দেন।

শার্টলেস সলমন

বিন্দু অকপটে স্বীকার করেন, দরশকের সামনে পারফর্ম করার আগে এত ক্যজুয়াল দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, "আমি জিজ্ঞেস করেছিলাম, যদি স্টেপ ভুলে যাও? সালমান উত্তর দিয়েছিলেন, তাহলে আমি শুধু শার্ট খুলে ফেলব। এটাই সালমান খান, আর এ কারণেই সবাই তাকে ভালোবাসে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement