আইনত এখনও বিবাহবিচ্ছেদ হয়নি বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের। তারই মাঝে বারণসীতে মডেল ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। যদিও বিয়ের কথা নিজে মুখে স্বীকার করেননি অভিনেতা-রাজনীতিক। বরং নিজের শেয়ার করা ছবি সোশাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। আর তারপর থেকে বিয়ে নিয়েই যত জলঘোলা। এই প্রসঙ্গে আরও একবার মুখ খুললেন হিরণের প্রথম স্ত্রী।
অনিন্দিতা বলেন, "আমাদের আইনি বিচ্ছেদ হয়নি এখনও। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে। সেগুলো সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখব মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে। আমি দেখব এবার ও কী করে। এখনও হিরণ ঋতিকাকে নিয়ে কিছু বলেনি। তাই মনে হয় পাল্টি খেতে পারে।"
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা বলেন, "আমাদের আইনি বিচ্ছেদ হয়নি এখনও। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে। সেগুলো সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখব মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে। আমি দেখব এবার ও কী করে। এখনও হিরণ ঋতিকাকে নিয়ে কিছু বলেনি। তাই মনে হয় পাল্টি খেতে পারে।"
গতবার বিধানসভা নির্বাচনে খড়গপুরের প্রার্থী ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর ভোটপ্রচারের সঙ্গী ছিলেন হিরণের স্ত্রী অনিন্দিতা। মাঝে পাঁচ বছরে দাম্পত্যের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। তীব্র অসন্তোষ সত্ত্বেও এবার কি অনিন্দিতাকে দেখা যাবে? এ প্রসঙ্গে মুখ খোলেন হিরণের প্রথম স্ত্রী। তিনি বলেন, "সাক্ষাৎকারে ও বলেছিল একরাতের মধ্যে খড়্গপুরে চলে এসেছে। সেই সময় আমি ওর সঙ্গে ছিলাম। ও বেমালুম ভুলে গেল সেকথা। এতদিন আমি ওর সঙ্গেই থেকেছি। এবারের ছবিটা একেবারে অন্যরকম হবে।"
বলে রাখা ভালো, 'শাহী' টনিকে দিলীপ ঘোষ চাঙ্গা হওয়ার পর থেকেই যেন খানিকটা কোণঠাসা হিরণ চট্টোপাধ্যায়। খড়্গপুরের বিধায়ক ছিলেন তিনি। দিলীপ ঘোষ এই আসনে প্রার্থী হওয়ার আশাপ্রকাশ করেছিলেন। সেই সময় থেকে নিজের বিধানসভা কেন্দ্র হাতছাড়া হওয়ার আশঙ্কা করেছিলেন। প্রার্থী তালিকা ঘোষণার পর সেই আশঙ্কাই যেন সত্যি হল। এবার উলুবেড়িয়ার শ্যামপুর কেন্দ্র থেকে লড়ছেন হিরণ। যদিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তারকা প্রার্থী।
