যশরাজ ফিল্মসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম 'ধুম ৪'। এই ছবি ঘিরে সিনেপ্রেমীদের নানা প্রশ্ন মাঝেমাঝেই ঘুরেফিরে আসে। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি বিরাট এক চমক থাকবে দর্শকের জন্য। কী সেই চমক? শোনা যাচ্ছে, এবার নাকি 'ধুম ৪'-এ দেখা যাবে রণবীর কাপুরকে। ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
শোনা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজির আকর্ষণের কেন্দ্রবিন্দু যে চরিত্র অর্থাৎ খলচরিত্র তাতেই নাকি দেখা যাবে রণবীরকে। এবার কি তাহলে জন-হৃতিকের জুতোয় পা গলাচ্ছেন রণবীর? যে চরিত্রের লিগ্যাসি এতকাল বয়ে নিয়ে গিয়েছেন জন আব্রাহাম, হৃতিক রোশন ও তারপরে আমির খান। যদিও এই সবটাই কানাঘুষো শোনা যাচ্ছে। এই নিয়ে রণবীর বা যশরাজ ফিল্মসের তরফে কেউ মুখ খোলেননি। পাশাপাশি এমনও শোনা যাচ্ছে যে, এই ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়নি। আর তা না হওয়া পর্যন্ত আদিত্য চোপড়া এই ছবি নিয়ে কোনওরকম মুখ খুলবেন না। কাজেই সবটাই এখন গুঞ্জন। এই গুঞ্জনের মুখে 'স্পিকটি নট' সকলেই।
শোনা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজির আকর্ষণের কেন্দ্রবিন্দু যে চরিত্র অর্থাৎ খলচরিত্র তাতেই নাকি দেখা যাবে রণবীরকে। এবার কি তাহলে জন-হৃতিকের জুতোয় পা গলাচ্ছেন রণবীর?
উল্লেখ্য, এই মুহূর্তে রণবীরের কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে। সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ও অন্যদিকে মেগাবাজেট ছবি 'রামায়ণ' নিয়ে ব্যস্ত রণবীর। আগামী দীপাবলিতে বনীতেশ তিওয়ারি পরিচালিত মেগাবাজেট 'রামায়ণ' ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এরপরই সন্দীপ রেড্ডী ভাঙ্গার 'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল 'অ্যানিম্যাল পার্কে'র শুটিংও শুরু করবেন খুব তাড়াতাড়ি রণবীর। অন্যদিকে যশরাজ ফিল্মসের 'শামশেরা' ছবিতেও দেখা যাবে রণবীরকে। তাই যে জল্পনা দানা বেঁধেছে তা কতটা সত্যি হতে তার জন্য এখন অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই।
