shono
Advertisement

Breaking News

Ramayana Yash

রণবীরের 'রামায়ণ' নিয়ে বড় দুঃসংবাদ দিলেন 'টক্সিক' যশ, ভক্তদের আশায় জল দক্ষিণী নায়কের!

প্রায় আড়াই মিনিটের ঝলকে 'রাবণ'বেশী যশকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দক্ষিণী সিনেপ্রেমীরা! ঝলকে শুধু লঙ্কারাজের মেগবাজেট পুষ্পকরথ দেখেই দুধের সাধ ঘোলে মেটাতে হয়েছিল তাঁদের। এবার 'কেজিএফ' তারকা 'রামায়ণ' নিয়ে এমন দুঃসংবাদ দিলেন যা শুনলে আশাহত হবেন অনুরাগীরা! ঠিক কী জানালেন যশ?
Published By: Sandipta BhanjaPosted: 01:43 PM Apr 15, 2026Updated: 01:43 PM Apr 15, 2026

নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে 'রামায়ণ'-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। পয়লা ঝলক উন্মোচনের পর কৌতূহলের পারদ আরও চড়েছে বললেও অত্যুক্তি হয় না। সদ্য হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসা মেগাবাজেট টিজারে 'রাম' অবতারে সাড়া ফেলে দিয়েছেন রণবীর কাপুর। তবে প্রায় আড়াই মিনিটের ঝলকে 'রাবণ'বেশী যশকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দক্ষিণী সিনেপ্রেমীরা! ঝলকে শুধু লঙ্কারাজের মেগবাজেট পুষ্পকরথ দেখেই দুধের সাধ ঘোলে মেটাতে হয়েছিল তাঁদের। এবার 'কেজিএফ' তারকা যশ 'রামায়ণ' নিয়ে এমন দুঃসংবাদ দিলেন যা শুনলে আশাহত হবেন অনুরাগীরা!

Advertisement

"এই 'রামায়ণ'-এ রাবণের বহুমুখী অবতার দেখার সুযোগ পাবেন দর্শকমহল। খলনায়ক বৃত্তের বাইরে যিনি একজন মহান যোদ্ধা, দক্ষ সঙ্গীতজ্ঞ, প্রকৃত পণ্ডিত এবং একজন প্রজাবৎসল রাজা হওয়ার পাশাপাশি মহাদেবের পরম ভক্ত।"

নীতিশের ৪০০০ কোটি বাজেটের মহাকাব্যে রাবণের ভূমিকায় অভিনয় করার জন্য কম কসরত করেননি যশ। উপরন্তু এই সিনেমার বেশ কিছু হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্য তাঁকে ঘিরেই। দিন কয়েক আগে পরিচালকও জানিয়েছেন যে, "এই 'রামায়ণ'-এ রাবণের বহুমুখী অবতার দেখার সুযোগ পাবেন দর্শকমহল। খলনায়ক বৃত্তের বাইরে যিনি একজন মহান যোদ্ধা, দক্ষ সঙ্গীতজ্ঞ, প্রকৃত পণ্ডিত এবং একজন প্রজাবৎসল রাজা হওয়ার পাশাপাশি মহাদেবের পরম ভক্ত।" অতঃপর যশকে 'লঙ্কারাজে'র চরিত্রে দেখার জন্য ভক্তদের যে চাতক পাখির দশা হবে, তা বলাই বাহুল্য। তবে পর্দায় বলিউডের রণবীর কাপুরের সম্মুখ সমরে দক্ষিণী তারকা কতটা লাইমলাইট কাড়তে পারবেন? এমন কৌতূহল গোড়া থেকেই অনুরাগীদের মনে উঁকি দিয়েছিল। এবার এক সাক্ষাৎকারে যশ জানালেন, এই ছবিতে রণবীরের সঙ্গে তাঁকে দেখা যাবে না। খানিক খোলসা করে বললে দক্ষিণী তারকার মন্তব্য, "রামায়ণ-এর প্রথম পর্বে আমাদের দু'জনকে সম্মুখ সমরে দেখা যাবে না। সকলেই জানেন যে, এই ছবিটি দুই পর্বের। তাই, প্রথম পর্বে রাম-রাবণ নিজস্ব রাজ্য, শাসনকালের সঙ্গে দর্শককে পরিচয় করানো হবে।" তাহলে কি এই মেগাবাজেট 'রামায়ণ'-এর প্রথম পর্বের কোনও দৃশ্যেই যশ-রণবীরকে একসঙ্গে দেখা যাবে না?

রাবণ যশ। ছবি- সংগৃহীত

দক্ষিণী তারকার সংযোজন, "তবে হ্যাঁ, আমাদের দু'-একবার দেখা হয়েছে। রণবীর অসাধারণ একজন অভিনেতা। আমার মনে হয়, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধই এখানে মুখ্য ভূমিকা পালন করেছে। আমার মতে, রসায়ন বা 'কেমিস্ট্রি' এমন একটি বিষয়— যখন আপনি অসাধারণ কিছু করার লক্ষ্যে ব্রতী হন এবং সেটা যদি 'রামায়ণ'-এর মতো বিশাল ও উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট হয়, তখন আমাদের সকলের একটাই উদ্দেশ্য থাকে- এই গল্পটিকে দর্শকের কাছে তুলে ধরার জন্য নিজেদের সেরাটা নিংড়ে দেওয়া। আর টিম হিসেবে সেটাই করেছি আমরা।" তবে পরিচালক নীতেশ তিওয়ারি আশাবাদী এই সিনেমায় 'রাবণ' যশকে ভালোভাবে উপভোগ করার সুযোগ পাবে দর্শকমহল। এবার দেখার দিওয়ালির পর্দায় সেই আশাপূরণ হয় কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement