shono
Advertisement
Bhooth Bangla

সেন্সরের কোপে 'ভূত বাংলা', একাধিক কাটছাঁটের পর কতটা কমল অক্ষয়ের সিনেমার দৈর্ঘ্য?

আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'ভূত বাংলা'। কিন্তু, ছবি মুক্তির আগে সেন্সরের সঙ্গে অনেকটাই সমঝোতা করতে হয়েছে ছবির নির্মাতাদের।
Published By: Kasturi KunduPosted: 10:11 AM Apr 14, 2026Updated: 01:26 PM Apr 14, 2026

অক্ষয় কুমার (Akshay Kumar ) অভিনীত বলিউডের আসন্ন হরর কমেডি মুভি 'ভূত বাংলা' (Bhooth Bangla)। রণবীরের 'ধুরন্ধুর ২'-এর গুঁতোয় পিছিয়ে গিয়েছে আক্কির নতুন ছবি মুক্তির দিন। ১০ এপ্রিলের পরিবর্তে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'ভূত বাংলা'। সিনেমার ট্রেলার, গান বেশ ভালোই সাড়া ফেলেছে দর্শকমহলে। কিন্তু, ছবি মুক্তির আগে সেন্সরের সঙ্গে অনেকটাই সমঝোতা করতে হয়েছে ছবির নির্মাতাদের।

Advertisement

মিডিয়া রিপোর্ট মোতাবেক, গত ২ এপ্রিল 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন' অর্থাৎ 'সিবিএফসি 'ভূত বাংলা'কে 'ইউএ' সার্টিফিকেট দিয়েছে। এর ফলে অনুর্ধ্বো ১৬ বছরের দর্শককে অভিভাবক ছাড়া ছবিটি দেখতে পারবে না। এছাড়াও বেশ কিছু রদবদল ঘটেছে অক্ষয়ের 'ভূত বাংলা'তে। সেন্সরের কাঁচি চলেছে সংলাপ থেকে সাবটাইটেলে থাকা অশালীন শব্দেও।

জানা যাচ্ছে, 'সিবিএফসি'র পরীক্ষক কমিটি ছবির একাধিক বিষয়ে আপত্তি তুলে পরিবর্তনের নির্দেশ দেয়। প্রায় ১০ মিনিটের সিক্যোয়েন্স সিনেমা থেকে ছেটে ফেলা হয়েছে। ২৬ মিনিটের মাথায় ব্যবহৃত একটি অশালীন শব্দ পরিবর্তনের নির্দেশ দেয়। একইভাবে, প্রায় এক ঘণ্টা পর আরও একটি অশালীন শব্দের প্রয়োগেও চলেছে সেন্সরের কাঁচি।

এখানেই শেষ নয়, সিনেমার প্রথমার্ধে নারীদের প্রতি অবমাননাকর একটি সংলাপ নিয়েও আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। ওই শব্দের পরিবর্তে অন্য কোনও শব্দ প্রয়োগের পরামর্শ দিয়েছিল। ধর্মীয় ও কুসংস্কার সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে 'ডিসক্লেমার' যোগ করার নির্দেশ দেওয়া হয়।

সকল পরিবর্তন সম্পন্ন হওয়ার পর ২ এপ্রিল 'সিবিএফসি' 'ভূত বাংলা' নির্মাতাদের হাতে তুলে দিয়েছে সেন্সর সার্টিফিকেট। সংশোধনের পর নির্মাতারা যে নতুন সংস্করণ জমা দিয়েছেন সেখানে মোট ৬৩টি দৃশ্য ছাঁটাই করা হয়েছে বলেই খবর। গত ১১ এপ্রিল 'সিবিএফসি'র নির্মাতাদের এই পরিবর্তনে সম্মতি দেয়।

আক্কির 'ভূত বাংলা'য় বড় যে সিক্যোয়েন্সে কাঁচি চলেছে তার দৈর্ঘ্য ছিল ৭২ সেকেণ্ড। 'ও সুন্দরী' গানের একটি দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এছাড়াও 'ওরে ও সাওয়ারিয়া' গানের ২৭ সেকণ্ড বাদ পড়েছে। যার ফলে সিনেমার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement