shono
Advertisement
Atif Aslam

মঞ্চে উঠে তরুণীর সেলফির আবদারে চূড়ান্ত ক্ষুব্ধ আতিফ, বিরক্ত হয়ে কী করলেন গায়ক?

স্বভাবতই আতিফ বিরক্ত হন। এবং গান থামিয়ে সরে যান মঞ্চ থেকে। উপস্থিত ম্যানেজমেন্ট টিমও দ্রুত মঞ্চে আসেন তরুণীকে সরানোর জন্য। তরুণী কিন্তু নাছোড়বান্দা!
Published By: Utsa TarafdarPosted: 07:03 PM May 09, 2026Updated: 07:03 PM May 09, 2026

ভক্তের হঠকারি আচরণের মাশুল গুনতে হল তারকা গায়ককে। মজায় মজায় শুরু হলেও দ্রুত তিক্ত হয়ে উঠল অবস্থা। এমনটা যদিও নতুন নয়। ফ্যানেদের সঙ্গে সম্যক মোলাকাত যে প্রায়শই আনন্দঘন হওয়ার বদলে চিন্তার হয়ে ওঠে, তা নানা সময় তাঁদের সাক্ষাৎকারে জানিয়েছেন তারকারা। আর এইবার বাধ্যত তেমনই ঘটনার অংশ হতে হল আতিফ আসলামকে (Atif Aslam)। কী এমন ঘটেছিল? জেনে নেওয়া যাক বিশদে।

Advertisement

৮ মে, ২০২৬। অর্থাৎ গতকাল ঘটনাটি ঘটে পাকিস্তানের করাচির। সেখানকার মণি খান আকাডেমি তথা ডিএইচএ স্পোর্টস ক্লাবে সঙ্গীত পরিবেশন করছিলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। কনসার্ট দেখতে ভিড় করেছিল বহু দর্শক। আতিফের সুরের ভক্তরা যে পৃথিবী জুড়েই ছড়িয়ে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ভৌগোলিক সীমান্তের দুই পারের মানুষই তাঁকে বসিয়েছে 'সেরা'র আসনে। তাঁকে সামনে পেয়ে ভক্তদের আবেগে ভেসে যাওয়া দেখতে অভ্যস্ত আতিফ নিজেও। তবে এদিন যা ঘটে, তাতে রীতিমতো বিরক্ত তিনি।

আতিফের মতো খ্যাতির শিখরে থাকা মানুষের এমন অভিজ্ঞতা হতে দেখে তরুণীর উদ্দেশে নিন্দার ঝড় বয়ে যায় নেটজগতে। তবে এর পাশাপাশিই, শান্ত মাথায় অবস্থা সামলানোর জন্য আতিফের প্রশংসাও করেন সকলে।

দর্শকদের ভিড়ের মধ্যে থেকে এক তরুণী হঠাৎই লাফিয়ে মঞ্চে উঠে আসেন। কনসার্ট সেসময় চলছে পুরোদমে। আতিফের সঙ্গে সেলফি তোলার আবদার করেন তরুণী। প্রাথমিকভাবে দেখা যায়, আতিফ মজার ছলে বারেবারে সরে যাচ্ছেন ক্যামেরার সামনে থেকে। পরমুহূর্তেই অবশ্য ফোটোবন্দি করার সুযোগ দেন তরুণী ভক্তকে। ছবির জন্য পোজ দেন স্বেচ্ছাতেই। কিন্তু তরুণীর আশ মেটে না। তিনি স্টেজ ছেড়ে নেমে আসতেও চান না। একের পর এক সেলফি তোলার চেষ্টা করতে থাকেন।

এতে স্বভাবতই আতিফ বিরক্ত হন। এবং গান থামিয়ে সরে যান মঞ্চ থেকে। উপস্থিত নিরাপত্তারক্ষীদের টিম দ্রুত মঞ্চে আসে তরুণীকে সরানোর জন্য। তরুণী কিন্তু এতেও নাছোড়বান্দা। নেমে যাওয়ার বদলে, আরও একবার তিনি হেঁটে এগিয়ে যান আতিফের কাছে। এবং যেন কিছুই হয়নি, এমনভাবে মুখের সামনে ক্যামেরা উঁচিয়ে ধরে সেলফি তোলার প্রস্তুতি নেন। এরপর নিরাপত্তারক্ষীদের কড়াভাবে সামলাতে হয় পরিস্থিতি। সেখানেও সহযোগিতা করার বদলে তর্কবিতর্ক করে চলেন তরুণী।

 

উপস্থিত দর্শকরা প্রাথমিকভাবে ঘটনার মজা নিলেও আতিফ গান থামাতেই পরিস্থিতি গম্ভীর হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে সময় লাগেনি। সেলিব্রিটিদের সঙ্গে যে দৃশ্যমান সামাজিক ব্যবধান, তার প্রতি যেন বড়ই শিথিল তরুণ প্রজন্ম, দাবি নেটিজেনদের। আতিফের মতো খ্যাতির শিখরে থাকা মানুষের এমন অভিজ্ঞতা হতে দেখে তরুণীর উদ্দেশে নিন্দার ঝড় বয়ে যায় নেটজগতে। তবে এর পাশাপাশিই, শান্ত মাথায় অবস্থা সামলানোর জন্য আতিফের প্রশংসাও করেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement