shono
Advertisement
Pakistan Cricket

পরিবারের কাছ থেকে বাদ পড়ার খবর, ফাঁস স্ক্রিনশট! পাকিস্তান ক্রিকেটে অপমানের ‘গৃহযুদ্ধ’

সাম্প্রতিককালে বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট একে অপরের সমার্থক হয়ে গিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 10:01 AM Sep 03, 2026Updated: 10:06 AM Sep 03, 2026

সাম্প্রতিককালে বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। কিন্তু ইংল‌্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে হারের পর যে অভাবনীয় পরিস্থিতি হয়েছে, অতীতে কখনও হয়েছে কি না সন্দেহ! এবার পাকিস্তান ক্রিকেটে অপমানের 'গৃহযুদ্ধ'।

Advertisement

সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াডের সাতজন ক্রিকেটার বদলে ফেলা হচ্ছে! কোচ বদলে যাচ্ছেন। তার চেয়েও বড় কথা ক্রিকেটাররা বাদ পড়ার খবর জানতে পারছেন তাঁদের পরিবারের থেকে! ইংল্যান্ডের এক নামী মিডিয়ার রিপোর্ট অনুয়ায়ী, লন্ডনের হোটেলে পাক ক্রিকেটাররা ছুটি কাটাচ্ছিলেন। সেই সময়ই ক্রিকেটারদের পরিবারের কেউ কেউ কিংবা তাঁদের বন্ধুবান্ধব পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই বিজ্ঞপ্তির ‘স্ক্রিনশট’ পাঠাতে থাকেন। সাধারণত সিরিজের মাঝে কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া হলে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি। প্লেয়ারদের সঙ্গে কোনওরকম কথাবার্তা বলেনি পাকিস্তান বোর্ড।

টিম ম‌্যানেজমেন্ট কিংবা দলের অধিনায়ক-কোচ– কারও তরফ থেকে কোনওরকম বার্তা আসেনি। পাকিস্তান টিমের কেউ কেউ মনে করছেন, এটা চূড়ান্ত অপমানজনক। টিম থেকে কেউ বাদ পড়তেই পারেন। কিন্তু তাঁর সঙ্গে আগে থেকে কেন যোগাযোগ করা হবে না? প্রাথমিকভাবে এক ক্রিকেটারের নাকি মনে হয়েছিল, পাকিস্তান বোর্ডের ওই প্রেস রিলিজ মিথ্যে। যার জন‌্য তিনি বেশ কয়েকবার ওই রিলিজ পড়েন। তারপর বুঝতে পারেন, প্রেস বিজ্ঞপ্তি সত্যি। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পাক বোর্ডের সিদ্ধান্তে। ইমাম-উল-হক যেমন। 

চোটের জন‌্য যিনি লর্ডস টেস্টে ব‌্যাট করতে নামেননি। যা একেবারেই ভালো চোখে দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলা হচ্ছে, দলের প্রয়োজনে চোট নিয়ে ব‌্যাট করার নজির বিশ্ব ক্রিকেটে অনেক রয়েছে। মহম্মদ রিজওয়ানের আউট হওয়ার ভঙ্গিমা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ইংল‌্যান্ডের কাছে দুটো টেস্ট হার, পাকিস্তান ক্রিকেটে অপমানের ‘গৃহযুদ্ধের’ ছবি প্রকট করে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement