shono
Advertisement
Champions Trophy 2027

সিলমোহর জয় শাহর, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই, গুজরাট ও মুম্বইয়ে হবে ম্যাচ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সুযোগ পায়নি। ফলে ভারতে খেলা হলেও কোনও সমস্যা হবে না।
Published By: Subhajit MandalPosted: 08:24 PM Sep 02, 2026Updated: 08:24 PM Sep 02, 2026

জল্পনাতেই সিলমোহর। আগামী বছর ভারতেই অনুষ্ঠিত হবে মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি। বুধবারই ভেন্যুবদলের প্রস্তাবে সায় দিয়েছে জয় শাহর আইসিসি বোর্ড। আগামী বছর ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ওই টুর্নামেন্ট হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ওয়ানডে ফরম‌্যাটে হবে মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি। পরে তা বদল হয়। সেটা হবে টি-টোয়েন্টি ফরম‌্যাটে। র‌্যাঙ্কিংয়ে প্রথম ছ’টা টিম এই টুর্নামেন্টে খেলবে।

Advertisement

এই প্রথম আইসিসি মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে সরকারি হস্তক্ষেপ রয়েছে। আইসিসি তার অধীনস্থ কোনও ক্রিকেট সংস্থায় সরকারি হস্তক্ষেপ মেনে নেয় না। ঠিক হয় শ্রীলঙ্কা থেকে চ‌্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া হবে। বদলে ভেন্যু হিসাবে ৩ দেশের নাম ভাসছিল। লড়াইয়ে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাও ছিল। কিন্তু শেষপর্যন্ত ভারতকেই ভেন্যু বাছা হয়েছে।

ভারতকে ভেন্যু হিসাবে বাছার কারণ কী? বর্তমানে দেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয় ভালোরকম বেড়েছে। ডব্লুপিএলের সময় তা দেখা গিয়েছে। গত বছর ভারতে মাঠে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হয়। দেশের মাঠে বিশ্বকাপ জেতেন হরমনপ্রীত কৌররা। বিশ্বকাপে গ‌্যালারির বেশিরভাগ ভর্তি ছিল। ভারতের সব ম‌্যাচেই স্টেডিয়াম প্রায় হাউসফুল হয়। ঠিক সেই কারণের জন‌্যই চ‌্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন শেষ পর্যন্ত ভারতকে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

স্বস্তির বিষয় হল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সুযোগ পায়নি। ফলে ভারতে খেলা হলেও কোনও সমস্যা হবে না। র‍্যাঙ্কিং অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। টুর্নামেন্টে প্রতিটি দল প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। রাউন্ড রবিন লিগের শেষে শীর্ষ দুই ফল ফাইনাল খেলবে। ম্যাচগুলি হবে মুম্বইয়ের সিসিআই স্টেডিয়াম এবং ভদোদারার গুজরাট ক্রিকেট সংস্থার মাঠে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement