shono
Advertisement
Asia Cup

বিতর্ক এড়ানোর মরিয়া চেষ্টা, 'ক্যাপ্টেনস মিটে' সূর্য-আঘাদের দূরত্ব বজায় রাখার নির্দেশ আয়োজকদেরই!

এশিয়া কাপের 'ক্যাপ্টেনস মিট'-এ প্রথাগত করমর্দনের পথেও যাননি দুই অধিনায়ক।
Published By: Prasenjit DuttaPosted: 03:02 PM Sep 10, 2025Updated: 03:02 PM Sep 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার এশিয়া কাপ শুরুর আগে প্রত্যেক দলের ক্যাপ্টেনদের নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। নজরে আসে ভারত এবং পাকিস্তান অধিনায়ক পাশাপাশি বসে নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের মাঝখানে বসে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনা নিছকই কাকতালীয় নয়। বিতর্ক এড়াতে সূর্য-আঘাদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আয়োজকদেরই।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। সেই কারণে দুই দেশের অধিনায়ককে একে অপরের পাশে না বসানোর জন্য আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তাহলে কি বিষয়টা পরিকল্পিত? উঠে আসছে তেমনই তথ্য। এমনকী এ ব্যাপারে নাকি এমিরেটস ক্রিকেট বোর্ডের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টাও হয়েছিল। তারা এটুকু বলেছে, দুই অধিনায়ককে আলাদা রাখতে বলা হয়েছে। হয়তো সেই কারণেই বসার ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছিল। 

উল্লেখ্য, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা এশিয়া কাপের 'ক্যাপ্টেনস মিট'-এ প্রথাগত করমর্দনের পথেও যাননি। এতে কি দুই দেশের অধিনায়কদের মধ্যে 'ঠান্ডা যুদ্ধ' লেগে গেল? সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বললেন, "আমরা যখন মাঠে নামি, আগ্রাসন সব সময় থাকে। আগ্রাসন ছাড়া খেলা সম্ভব নাকি? মাঠে নামার কথা ভাবলে এখন থেকেই উত্তেজনা হচ্ছে।"

অন্যদিকে পাক অধিনায়ক সসলমন আঘা বললেন, "আমার মনে হয় না খেলোয়াড়দের আলাদা করে কিছু বলার প্রয়োজন রয়েছে। কারণ, প্রত্যেক প্লেয়ার আলাদা মানসিকতার হয়। কিন্তু মাঠে যদি কারও মনে হয়, আগ্রাসন দেখাবে, স্বচ্ছন্দে দেখাক। আমার কোনও আপত্তি নেই। তাছাড়া ফাস্ট বোলাররা তো এমনিই আগ্রাসী হয়।" উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হতে চলেছে। তবে তার আগে 'ক্যাপ্টেনস মিট' নিয়ে সরগরম ক্রিকেটদুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার এশিয়া কাপ শুরুর আগে প্রত্যেক দলের ক্যাপ্টেনদের নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।
  • নজরে আসে ভারত এবং পাকিস্তান অধিনায়ক পাশাপাশি বসে নেই।
  • দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়কের মাঝখানে বসে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
Advertisement