shono
Advertisement
Mustafizur Rahman

ঘোর দুঃসময় মুস্তাফিজুরের! আইপিএল থেকে বাদ পড়ার পর 'ডিমোশন' বাংলাদেশি পেসারের

যাঁকে নিয়ে এত কাণ্ড, তাঁরই ‘ডিমোশন’। বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা। ‘দুঃসময়’ যেন যেন পিছু ছাড়ছে না তাঁর।
Published By: Prasenjit DuttaPosted: 07:47 PM Feb 21, 2026Updated: 09:03 PM Feb 21, 2026

যাঁকে নিয়ে এত কাণ্ড, তাঁরই 'ডিমোশন'। বলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের কথা। 'দুঃসময়' যেন যেন পিছু ছাড়ছে না তাঁর। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে যাঁকে বাদ দেওয়ার পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নাটক শুরু করে বাংলাদেশ। নানান টালবাহানার পর শেষ পর্যন্ত তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। সেই মুস্তাফিজুরকেই নীচের গ্রেডে নামিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

ঘটনাটা কী? নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। সেখানে রয়েছেন ২৮ জন ক্রিকেটার। কিন্তু এখানেও লাইমলাইটে বাঁহাতি পেসার। তাঁকে 'এ' গ্রেড থেকে 'বি' গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। একমাত্র তাসকিন আহমেদ গত বছর কেন্দ্রীয় চুক্তিতে এ+ গ্রেডে ছিলেন। ঘটনাচক্রে এই গ্রেডটি এবার তুলে দিয়েছে বাংলাদেশ বোর্ড। চোটের পর দীর্ঘ দিন টেস্ট খেলেননি তিনি। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেন। তাঁকে রাখা হয়েছে 'এ' গ্রেডে।

কিন্তু প্রশ্ন হল মুস্তাফিজুরকে কেন 'বি' গ্রেডে নামিয়ে দেওয়া হল? এর একটাই কারণ। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন 'কাটার মাস্টার'। তিনি কেবল টি-টোয়েন্টি খেলেন। 'এ' রয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, পারফরম্যান্সের ভিত্তিতেই গ্রেডের এই তালিকা তৈরি করা হয়েছে। 

অন্যদিকে, 'বি' গ্রুপে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান, শাদমান ইসলাম, রিশাদ হোসেনরা। গত বছর তাঁরা ভালো পারফরম্যান্স করেছিলেন। উল্লেখ্য, ৪ ক্রিকেটার রয়েছেন 'এ' গ্রেডে। ১১ জন 'বি' গ্রেডে, 'সি' গ্রেডে ৬ এবং 'ডি' গ্রেডে রয়েছেন ৭ ক্রিকেটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement