shono
Advertisement
Vaibhav Sooryavanshi

মাত্র ১৫ বছর! বৈভবের বয়স নিয়ে ফের খোঁচা দিলেন ব্রেট লি

ব্রেট লি বৈভবকে নিয়ে যা বলছেন, সবটাই প্রশংসার ছলে। তবে সেই প্রশংসার মধ্যেও অবিশ্বাসের ইঙ্গিত রয়েছে।
Published By: Subhajit MandalPosted: 12:07 PM Aug 09, 2026Updated: 12:07 PM Aug 09, 2026

বৈভব সূর্যবংশী। যে বিস্ময় প্রতিভা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত, তাঁকে নিয়ে ফের বিতর্ক। প্রশংসার ছলেই বৈভবের বয়স নিয়ে ফের খোঁচা দিয়ে গেলেন কিংবদন্তি অজি পেসার ব্রেট লি। তিনি বলে দিচ্ছেন, ভারতের বাইরে অনেকেই বিশ্বাস করেন না যে বৈভবের বয়স মাত্র ১৫।

Advertisement

বৈভব প্রথম লাইমলাইটে আসে মাত্র ১৩ বছর বয়সে। ১৪ বছরেই আইপিএলে কোটি টাকার দর পায় সে। গত দুই মরশুম আইপিএলে অনবদ্য পারফর্ম করার পুরস্কার হিসাবে জাতীয় দলেও ডাক পেয়েছে। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দেশের জার্সি গায়ে চাপানোর রেকর্ডও তাঁর নামে। ব্রেট লি মনে করছেন, যে স্তরে বৈভব ক্রিকেট খেলছে, সেটা অবিশ্বাস্য। তাঁর কথায়, "ওর বয়স ১৫, ১৬, ১৭, ১৮ যা-ই হোক, সেটা আর গুরুত্বপূর্ণ নয়। আমি সত্যিই জানি না ওর বয়স কত।"

কিংবদন্তি অজি পেসার প্রশ্ন করছেন, "ওর বয়স মাত্র ১৫? এটাই সম্ভবত এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে বড় আলোচ্য বিষয়। তবে আমি জানতে চাই না ওর বয়স কত। ১৭, ১৮ যাই হোক, ওই বাচ্চাটা ক্রিকেটটা খেলতে জানে। ভারতের জন্য ও দারুন প্রতিভা। আমার বিশ্বাস জীবনে ও বহু সাফল্য পাবে।" বৈভবের প্রশংসা করেই লি বলছেন, "ও ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে দ্যুতি ছড়িয়েছে। যেভাবে গত বছর সানরাইজার্সের বিরুদ্ধে ৯৭ রান করল। অস্ট্রেলিয়ার বোলাররাও বল করছিলেন। ও যেভাবে সেগুলোকে হুক-পুল করে দিচ্ছিল অবিশ্বাস্য। ও একেবারে সঠিক ক্রিকেটীয় শট খেলছে। জানি না এত শক্তি কোথা থেকে পায়।"

বস্তুত ব্রেট লি বৈভবকে নিয়ে যা বলছেন, সবটাই প্রশংসার ছলে। তবে সেই প্রশংসার মধ্যেও অবিশ্বাসের ইঙ্গিত রয়েছে। অবশ্য বৈভবের বয়স নিয়ে বিতর্ক প্রথম নয়। অতীতে ভারতেও ওই বিস্ময় প্রতিভার বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ইদানিং সে সব বিতর্ক অনেকটাই স্তিমিত। ব্রেট লি আবার খুঁচিয়ে দিলেন সেই পুরনো বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement