shono
Advertisement

Breaking News

Hardik Pandya

ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসাবে নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু চেন্নাই সুপার কিংসের সাফল্যের ধারা বজায় রাখতে পারেননি। এবার কি তাঁকে অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলছে সিএসকে ম্যানেজমেন্ট?
Published By: Anwesha AdhikaryPosted: 07:00 AM Jul 03, 2026Updated: 07:16 AM Jul 03, 2026

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসাবে নেতৃত্বভার কাঁধে তুলে নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু চেন্নাই সুপার কিংসের সাফল্যের ধারা বজায় রাখতে পারেননি। এবার কি তাঁকে অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলছে সিএসকে ম্যানেজমেন্ট? আইপিএলের দলবদলের বাজারে খবর ছড়াচ্ছে, এবার চেন্নাই শিবিরে যোগ দিতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। তিনিই এবার ইয়েলো আর্মিকে নেতৃত্ব দেবেন।

Advertisement

দলবদলের আবহে শোনা যাচ্ছিল, হার্দিককে দলে নিতে চায় কেকেআর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গতবছর আইপিএলের শেষদিকেই কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে নাইট অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই। কিন্তু রিলায়্যান্সের এজিএম এবং অন্যান্য কারণে কিছু হয়ে ওঠেনি। তবে সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে বৈঠক হয়েছে।

হার্দিকের কেকেআর আগমনের জল্পনার মধ্যেই আবার খবর ছড়ায়, এবার আসরে নেমেছে চেন্নাই। টানা ব্যর্থতার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেকারণেই নতুন করে দল সাজাবে চেন্নাই, হার্দিককে অধিনায়ক করে। যদিও এই খবর একেবার উড়িয়ে দিয়েছেন সিএসকে'র সিইও কাশী বিশ্বনাথন। তাঁর কথায়, "এই নিয়ে কারোর সঙ্গে আমাদের তরফ থেকে কোনও আলোচনা হয়নি। আপাতত গত মরশুমের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। তারপর মেজর লিগ ক্রিকেট রয়েছে। সেটা মিটলে তবে এসব নিয়ে ভাবব।" তবে হার্দিককে নিয়ে ইয়েলো আর্মি একেবারেই উৎসাহী নয়, এমনটাও বলেননি বিশ্বনাথন।

অন্যদিকে শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালস হার্দিককে দলে নিতে ঝাঁপাতে পারে। কিন্তু সেখানে গেলে ক্যাপ্টেন্সি আদৌ হার্দিককে দেওয়া হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। পাশাপাশি, সহ অধিনায়ক রিঙ্কু সিং থাকলেও এখনই তাঁকে নেতা হিসাবে ভাবতে পারছে না নাইট শিবির। সেকারণেই হার্দিক দলে নিয়ে ক্যাপ্টেন করার পরিকল্পনা চলছে। হার্দিক নিজেই কেকেআরে যোগ দিতে রাজি হয়ে যেতে পারেন। যদিও গোটা বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার স্তরেই রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement