shono
Advertisement
Rahul Chahar Divorce

বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, মাত্র ৪ বছরেই বিয়ে ভাঙল ভারতীয় তারকার

বড্ড কম বয়সে বিয়ে করে ফেলেছিলেন, মেনে নিলেন ওই তারকা।
Published By: Subhajit MandalPosted: 12:13 PM Feb 21, 2026Updated: 03:08 PM Feb 21, 2026

বিশ্বকাপ নিয়ে গোটা ক্রিকেটবিশ্ব যখন ব্যস্ত। তখন ব্যক্তিগত জীবনে ঝড় জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলা ক্রিকেটার রাহুল চাহারের। মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন। চার বছর কাটতে না কাটতেই বিচ্ছেদ। শুক্রবার সরকারিভাবে স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন আইপিএলে একাধিক দলে খেলা তারকা। তিনি স্বীকার করে নিয়েছেন, বড্ড কম বয়সে বিয়ে করে ফেলেছিলেন।

Advertisement

রাহুল চাহার (Rahul Chahar Divorce) আইপিএলের দৌলতে ভারতীয় ক্রিকেট মহলে পরিচিত নাম। তিনি এবং তাঁর দাদা দীপক চাহার দুজনেই আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। রাহুল চাহার একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাড়েন। পরে পাঞ্জাব, হায়দরাবাদ, চেন্নাইয়ের হয়েও খেলেন। একটা সময় জাতীয় দলেও ঢুপে পড়েছিলেন ভারতের হয়ে সাতটি ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। তবে এখন জাতীয় দলের চৌহদ্দি থেকে অনেকটাই দূরে। ঘরোয়া ক্রিকেটেও আহামরি পারফরম্যান্স নেই।

আসলে গত ১৫ মাস ধরে ব্যক্তিগত জীবনে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ২০২২ সালে মাত্র ২২ বছর বয়সে বিয়ে করেছিলেন চাহার। গোয়ায় পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে। তখনও সেভাবে কেরিয়ারে প্রতিষ্ঠা পাননি। আইপিএলে সবে উঠে এসেছেন। অত কম বয়সে বিয়ে নিয়ে চর্চাও হয়েছিল। সেই চাহার মাত্র আড়াই বছরের দাম্পত্যের পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। চাহার স্বীকার করে নিয়েছেন, জীবনের অর্থ বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলেন। যে শিক্ষা পেয়েছেন তার প্রত্যাশা ছিল না।

জাতীয় দলের জার্সিতে রাহুল চাহার। ফাইল ছবি।

শুক্রবার রাহুল বিবৃতিতে জানিয়েছেন, 'গত ১৫ মাস আদালতে দৌড়াদৌড়িতেই দিন কেটে গিয়েছে। জীবনের একটা অধ্যায় শেষ হল। আসলে কিছু সম্পর্ক সারাজীবন টেকে না। কিন্তু সেগুলি আমাদের শিক্ষা দেয়, জাগিয়ে তোলে। আপাতত সামনের দিকে তাকাতে চাই।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement