shono
Advertisement
Harbhajan Singh

এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন হরভজনের, 'বোর্ডের নীতি' উপেক্ষা করে বিতর্কে আপ সাংসদ

কোথায়, কার সঙ্গে করমর্দন করলেন হরভজন?
Published By: Subhajit MandalPosted: 10:19 AM Nov 20, 2025Updated: 10:19 AM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম করমর্দন করা যাবে না। অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং। যা নিয়ে তীব্র বিতর্ক। বলে রাখা দরকার, ক্রিকেটার হওয়ার পাশাপাশি হরভজন সিংয়ের আরও একটি পরিচয় রয়েছে। তিনি আম আদমি পার্টির সাংসদ এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচক।

Advertisement

জাতীয় দলের জার্সি থেকে সেই কবেই অবসর নিয়েছেন হরভজন। আইপিএলেও খেলেন না। তবে অবসরপ্রাপ্তদের লিগে খেলতে দেখা যায় তারকা স্পিনারকে। এখন অবশ্য তিনি আবু ধাবি টি-১০ লিগের মতো পেশাদার লিগে খেলছেন। সেখানে আসপিন স্ট্যালিয়ন্সের অধিনায়ক ভাজ্জি। বুধবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচে হারে ভাজ্জির দল। হারের পরই পাকিস্তানের বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে করমর্দন করেন হরভজন। সেই মুহূর্তে ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে জোর বিতর্ক।

হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল বড়দের এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের একটিতেও করমর্দন করেনি ভারতীয় দল। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেই পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। চমকপ্রদভাবে এই হরভজন সিংই লেজেন্ডস লিগ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে রাজি হননি। তিনিই এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন। স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম নিয়েছে। আর বিতর্ক আরও বাড়ছে তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম করমর্দন করা যাবে না।
  • অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের।
  • সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং।
Advertisement