shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2027

অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে 'মহাত্মা' স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট ২০২৩ সালের আসরের থেকে বেশ আলাদা হতে চলেছে।
Published By: Subhajit MandalPosted: 10:19 AM Aug 16, 2026Updated: 05:46 PM Aug 16, 2026

বিশ্বজুড়ে আজ অশান্তির আবহ। প্রায় সব সময় বিশ্বের কোনও না কোনও প্রান্তে যুদ্ধ পরিস্থিতি। এই অশান্ত বিশ্বকে শান্তির বার্তা দিয়ে মহাত্মা গান্ধীর দ্বারস্থ আইসিসি। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু করা হতে পারে গান্ধী জয়ন্তীতে। আগে ঠিক ছিল বিশ্বকাপ শুরু করা হবে ৪ অক্টোবর। কিন্তু আইসিসি সিদ্ধান্ত বদলে গান্ধী জয়ন্তীতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2027) শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই দাবি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের। 

Advertisement

পরের বছর বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা গান্ধীজির জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িতে। সে দেশে প্রায় ২১ বছর কাটান গান্ধী। দক্ষিণ আফ্রিকায় ২১ বছর কাটিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা, শান্তি এবং অহিংস আন্দোলনের জনকের জন্মদিনে বিশ্বকাপ শুরু করে টালমাটাল বিশ্বকে শান্তির বার্তা দিতে চায় আইসিসি। তাছাড়া দক্ষিণ আফ্রিকাতেও গান্ধীর যে দীর্ঘ ইতিহাস রয়েছে, সেটিকেও স্মরণ করার লক্ষ্য রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার।২ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার সম্ভাবনা। তার আগে প্রস্তুতি ম্যাচগুলি আয়োজন করে ফেলা হবে। ফাইনাল হওয়ার কথা ২১ নভেম্বর, রবিবার।

আগামী বছর বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪১টিই হবে দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবোয়ে আয়োজন করবে ৮ থেকে ১০টি ম্যাচ। নামিবিয়ার ঝুলিতে থাকবে তিনটি ম্যাচ। আফ্রিকায় তিন দেশের বিশ্বকাপের থিম, ‘তিন জাতি, এক হৃদস্পন্দন।’ ক্রিকেট দুনিয়ার কাছে আফ্রিকার বার্তা থাকবে, ‘উবুন্তু।’ যে দর্শনের অর্থ হল, ‘আমরা আছি বলেই আমি আছি।’ অর্থাৎ সবাইকে নিয়ে চলার বার্তা। মানবজাতি হিসেবে সহানুভূতি, দয়া এবং পরস্পরের প্রতি সম্পর্কের দ্বারাই মানুষের পরিচয় নির্ধারিত হয়। দুনিয়াকে আরও বড় করে দেখার বার্তাও আছে এর মধ্যে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লোমফন্টেন, পার্লের বোল্যান্ড পার্ক, কুগোম্পো সিটির বাফেলো পার্কে ম্যাচগুলো হবে। এর মধ্যে জোহানেসবার্গে ভারত ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল। জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ও ফালে মোসি-ও-তুনিয়া এবং নামিবিয়ার উইন্ডহোকের মাঠে ম্যাচগুলো হবে। তবে কোথায় কোন ফাইনাল-সেমিফাইনাল হবে, সেটা জানানো হয়নি।

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট ২০২৩ সালের আসরের থেকে বেশ আলাদা হতে চলেছে। প্রথমে যোগ্যতা অর্জন পর্ব, তার পর সুপার ১২, পরে সুপার সেভেন পর্ব আয়োজন করা হবে। এর পর থাকবে সেমিফাইনাল এবং ফাইনাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement