shono
Advertisement
Akash Deep

চুপিসারে বিয়ে সারলেন আকাশ দীপ, নিমন্ত্রণ পেলেন না ধোনি-বিরাট-রোহিতরাও, কেন?

ডানহাতি এই পেসার নিজের বিয়ের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল।
Published By: Prasenjit DuttaPosted: 07:18 PM Jun 25, 2026Updated: 07:31 PM Jun 25, 2026

এই মুহূর্তে ক্রিকেটীয় ব্যস্ততা নেই। তাই এই সময়েই জীবনের নতুন ইনিংস শুরু করলেন আকাশ দীপ। বিহারের রোহতাসের এই ক্রিকেটার অক্ষিতা রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের অনুষ্ঠানটি হয়েছে বারাণসীতে। ডানহাতি এই পেসার নিজের বিয়ের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

ভিডিওর ক্যাপশনে আকাশ দীপ লিখেছেন, 'একসঙ্গে জীবনের সবচেয়ে দীর্ঘ ও সুন্দর ইনিংস খেলতে আমরা তৈরি। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তুমি আমার সঙ্গী হওয়ায় জানি, প্রত্যেক দিনই জয়ের মতো হবে। আমাদের চিরকালের দলের জন্য শুভকামনা।' জানা গিয়েছে, দুই পরিবারের উদ্যোগেই এই বিয়ের সম্বন্ধ হয়েছিল।

বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনেরা। তবে ভারতীয় ক্রিকেটের তিন বড় তারকা মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে প্রশ্ন করা হলে আকাশ দীপ মজা করে বলেন, "তাঁরা এলে এতটাই ভিড় হত যে বিয়ের অনুষ্ঠানই ঠিকমতো করা যেত না।" তাঁর এই মন্তব্যে হেসে লুটোপুটি সকলে। আকাশের মা জানিয়েছেন, ভবিষ্যতে আরও একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে ক্রিকেট জগতের অনেক পরিচিত মুখকেই দেখা যেতে পারে। এমনকী সতীর্থদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজনও হতে পারে।

আকাশ দীপ এখন পর্যন্ত ভারতের হয়ে ১০টি টেস্ট খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ২৮। ইংল্যান্ড সফরে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছিল। তবে চোটের কারণে পরবর্তীতে তিনি টিম ইন্ডিয়া থেকে ছিটকে যান তিনি। গত আইপিএলে কেকেআর তাঁকে দলে নিলেও চোটের কারণে মাঠে নামতে পারেননি। তবে নাইটরা ইতিমধ্যেই তাঁকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছে। এখন পুরোপুরি চোটমুক্ত নন আকাশ। তাই আপাতত মাঠের বাইরে রয়েছেন। তবে নতুন উদ্যমে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন আকাশ দীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement