shono
Advertisement

‘আত্মসম্মানে আঘাত করলে অজিদের ছাড়ব না,’হুঙ্কার কোহলির

প্রথম ম্যাচের আগেই ফিঞ্চের দলকে হুঁশিয়ারি বিরাটের। The post ‘আত্মসম্মানে আঘাত করলে অজিদের ছাড়ব না,’ হুঙ্কার কোহলির appeared first on Sangbad Pratidin.
Posted: 10:35 AM Nov 21, 2018Updated: 02:22 PM Nov 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ ছাড়ার আগে মুম্বইয়ে বসে যা শুনিয়ে গিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ব্রিসেবেনে বসে ঠিক সেটাই আবার বলে দিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক শুনিয়ে রাখলেন, অস্ট্রেলীয়দের তাঁর টিম আগাম আক্রমণ করবে না। বাগযুদ্ধে নিজে থেকে জড়াবে না ভারত। অস্ট্রেলিয়া যদি বাড়াবাড়ি শুরু করে, ভারতের যদি তাতে সম্মানহানি হয়, তাহলে আমরাও ছাড়ব না।

Advertisement

[বিসিসিআইকে ক্ষতিপূরণ দিতে হবে না, আইসিসি-র রায়ে মুখ পুড়ল পাক বোর্ডের]

সোজাসুজি বললে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি দিলেন বিরাট। বার্তা দিয়ে রাখলেন, লাগতে এলে অস্ট্রেলিয়াকে ইটের বদলে পাটকেল হজম করতে হবে! “আগ্রাসন পুরোপুরি নির্ভর করে মাঠের পরিস্থিতির উপর নির্ভর করে। বিপক্ষ যদি তোমাকে আগ্রাসন দেখায়, তা হলে তোমাকেও পালটা দিতে হবে। ভারতীয় টিম নিজে থেকে শুরু করে না। সেটা আমাদের স্বভাব নয়। কিন্তু আমরা টিম হিসেবে আত্মসম্মান নিয়ে চলি। যদি কেউ সীমারেখা পেরোয়, আমরা রুখে দাঁড়াব। আত্মসম্মান আক্রান্ত হলে ছাড়ব না,” মঙ্গলবার গাব্বায় সাংবাদিক সম্মেলনে বলে দেন কোহলি। “আগ্রাসন বলতে এটাও বোঝায়, একটা নির্দিষ্ট পরিস্থিতির উপর কত তীব্রভাবে তুমি দখল দেখাতে চাইছ। প্রত্যেকটা উইকেটের জন্য তুমি কতটা গুরুত্ব দিয়ে ঝাঁপাচ্ছ। বোলারের শরীরীভাষা দেখে সেটা বোঝা যায়। ব্যাটসম্যান কিছু না বলেই আগ্রাসী হতে পারে।”

অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই বলাবলি শুরু করেছেন যে, স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া পারবে না ভারতের সঙ্গে। ভারতই ফেভারিট হিসেবে শুরু করবে। এদিকে বল বিকৃতি কাণ্ডে জড়িত ওয়ার্নার-স্মিথের নির্বাসন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের স্টান্স অটুট রেখেছে। প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের দাবিকে পাত্তা না দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছে স্মিথ-ওয়ার্নারদের শাস্তি কমানো হচ্ছে না। যা ছিল, তাই থাকবে।

[অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচের জন্য ১১ জনের দল ঘোষণা করল ভারত]

“কিন্তু তার পরেও অস্ট্রেলিয়া হল অস্ট্রেলিয়া” মেনে নিয়েছেন বিরাট। “আমি জানি না কী হয়েছে, কেন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ারই কেউ সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে মন্তব্য করার জায়গায় আমি নেই। টিমের দু’জন সেরা ব্যাটসম্যানকে হারানো যে কোনও টিমের কাছে বিশাল ধাক্কা। তার পরেও আমাদের সেরাটা দিতে হবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় হারাতে। কারণ, বিশ্বমানের প্রচুর ক্রিকেটার ওদের আছে,” বলে দিয়েছেন ভারত অধিনায়ক। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ায় ছুটকো-ছাটকা একটা বা দু’টো টেস্ট তাঁরা জিততে আসেননি। এসেছেন পূর্ণাঙ্গ ভাবে ভাল খেলতে। “এ ভাবে অবশ্যই দেখছি না যে, অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার আমাদের এটা শেষ সুযোগ। ওটা ঠিক মাইন্ডসেট নয়। সীমিত ওভারের ক্রিকেটে আমাদের ফর্ম ভাল চলছে। আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর টেস্ট? আমরা এখানে একটা বা দু’টো টেস্ট জিততে আসিনি।”

The post ‘আত্মসম্মানে আঘাত করলে অজিদের ছাড়ব না,’ হুঙ্কার কোহলির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার