shono
Advertisement

Breaking News

MS Dhoni retirement

ধোনিকে ছাড়াই আইপিএল 'শেষ' করল চেন্নাই, 'বিদায়ী' ফটোশুটে থালা! এবার কেরিয়ারে ইতি?

সোমবার মাঠে না নামলেও ড্রেসিংরুমে বসে ম্যাচ দেখেন ধোনি। খেলা শেষ হওয়ার পর নেমে আসেন মাঠে। দলের সকলের সঙ্গে ফটোশুট করেন।
Published By: Anwesha AdhikaryPosted: 11:30 AM May 19, 2026Updated: 02:26 PM May 19, 2026

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের সম্ভাবনা কার্যত শেষ। সোমবার ঘরের মাঠে তারা খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেখানে লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ইয়েলো আর্মিকে। তারপর দলের সঙ্গে ফটোশুট করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni Retirement)। চলতি আইপিএলে একটাও ম্যাচে নামেননি তিনি। তাহলে কি ধোনির কেরিয়ার পুরোপুরিভাবে শেষ হয়ে গেল? উঠছে প্রশ্ন।

Advertisement

এবারের আইপিএলে চিপকে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই। আর একটাই মাত্র ম্যাচ বাকি রয়েছে রুতুরাজ গায়কোয়াড়দের। সোমবার মাঠে না নামলেও ড্রেসিংরুমে বসে ম্যাচ দেখেন ধোনি। খেলা শেষ হওয়ার পর নেমে আসেন মাঠে। দলের সকলের সঙ্গে ফটোশুট করেন। সাধারণত, যে কোনও দলই ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ফটোশুট করে থাকে। তবু অনুরাগীদের শঙ্কা, আর হলুদ জার্সিতে ব্যাট হাতে হয়তো দেখা যাবে না ধোনিকে। গোটা স্টেডিয়াম আবেগে ভেসে যায় ফটোশুটের সময়ে। মাঠে নেমে সুরেশ রায়নাকে জড়িয়ে ধরেন মাহি। আগামী মরশুমে খেলার জন্য ধোনিকে আবেদন জানান রায়না। 

চলতি আইপিএলে একটাও ম্যাচ খেলেননি মাহি। আপাতদৃষ্টিতে চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটাই ম্যাচ বাকি রয়েছে তাদের। সেই ম্যাচেও ধোনি খেলবেন না, সেই সম্ভাবনাই প্রবল।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং যা বললেন, তাতে ধোনির অবসর জল্পনা আরও বাড়ল। তাঁকে প্রশ্ন করা হয়, পরের মরশুমে কি মাহিকে খেলতে দেখা যাবে? সরাসরি জবাব এড়িয়ে গিয়ে ফ্লেমিং বলেন, "সেটা তো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি জানি মাহিকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। এবছর ও দলের সঙ্গে ছিল অনেকটা সময়, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না খেললেও দলে ধোনির প্রভাব অনস্বীকার্য। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে আগামী মরশুমে ও খেলবে কিনা সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, আমার নয়।"

উল্লেখ্য, আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। নিয়মিত অনুশীলন করেন। কিন্তু তারপরে একাধিকবার চোট লাগে তাঁর। সবমিলিয়ে চলতি আইপিএলে একটাও ম্যাচ খেলেননি মাহি। আপাতদৃষ্টিতে চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটাই ম্যাচ বাকি রয়েছে তাদের। সেই ম্যাচেও ধোনি খেলবেন না, সেই সম্ভাবনাই প্রবল। ভক্তকুলের মনে প্রশ্ন, তাহলে কি ধোনির ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement