shono
Advertisement
KKR

প্লেঅফের লড়াইয়ে কেকেআরে বড় ধাক্কা! নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন তারকা অলরাউন্ডার

কেন দেশে ফিরছেন নাইট অলরাউন্ডার? প্লেঅফের লড়াই এখনও বাকি কেকেআরের। খাতায়-কলমে হলেও নাইট রাইডার্সের আশা বেঁচে আছে। এর মধ্যেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে দল ছাড়লেন তারকা ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 04:06 PM May 15, 2026Updated: 04:06 PM May 15, 2026

প্লেঅফের লড়াই এখনও বাকি কেকেআরের। খাতায়-কলমে হলেও নাইট রাইডার্সের আশা বেঁচে আছে। এর মধ্যেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে দল ছাড়লেন তারকা ক্রিকেটার। টেস্ট দলে ডাক পেয়ে নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন রাচীন রবীন্দ্র।

Advertisement

২৭ মে থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট নিউজিল্যান্ডের। তারপর ৪ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই দলে আছেন রাচীন। তার প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার জন্য নাইট শিবির ছাড়লেন রাচীন। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। আর সেখানে রাচীন দলের গুরুত্বপূর্ণ সদস্য।

কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে, 'রাচীন রবীন্দ্র ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে লাল বলের ক্রিকেটে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন।' যদিও রাচীনের ফিরে যাওয়ায় দল গঠনে খুব একটা প্রভাব পড়বে না। এখনও পর্যন্ত কেকেআরের কোনও ম্যাচে খেলেননি রাচীন। ২ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে কেনে নাইটরা। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং করেন। একাধিকবার তাঁকে খেলানো নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেনি।

এই মুহূর্তে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে কেকেআর। প্লেঅফে যাওয়ার আশা খুবই ক্ষীণ। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচ। সেই ম্যাচ হারলে প্লেঅফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে যাবে নাইটরা। ১৯ এপ্রিল রাজস্থান রয়‍্যালস ম্যাচ খেলার পর শহর ছেড়েছিল কেকেআর। রাজ্যে নির্বাচনের জন্য পরপর চারটে অ্যাওয়ে ম্যাচ খেলে বৃহস্পতিবার ফিরলেন অজিঙ্ক রাহানেরা। শুক্রবার ইডেনে গুজরাট ম্যাচের প্রস্তুতি সারবেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement