shono
Advertisement
Cameron Green

কেন রাসেলকে অবসরে পাঠানো হল? ২৫ কোটির 'ফ্লপ' গ্রিনকে দেখে প্রশ্নের মুখে নাইট ম্যানেজমেন্ট

১৮, ২, ৪, ৩২*, ০। আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে ক্যামেরন গ্রিনের ব্যাটিং পরিসংখ্যান। মোট ৫৬। তাঁকে ধরা হচ্ছিল আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে। এখনও পর্যন্ত কোনও দিক থেকেই গ্রিনের পা রাসেলের জুতোর মাপে ফিট হয়নি।
Published By: Arpan DasPosted: 10:19 AM Apr 15, 2026Updated: 02:54 PM Apr 15, 2026

ক্যামেরন গ্রিনের 'ফ্লপ শো' অব্যাহত। ২৫ কোটির তারকা ব্যাটে-বলে জ্বলে ওঠা তো দূরের কথা। আগুনের ফুলকি পর্যন্ত দেখা যায়নি। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বলেই আউট। আর কবে রান করবেন? মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার তো বলেই দিচ্ছেন, এর চেয়ে তো পাওয়ার কোচ আন্দ্রে রাসেল ভালো ব্যাট করবেন। নাইটভক্তরাও বলছেন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ফ্লপ হতে চলেছেন গ্রিন।

Advertisement

১৮, ২, ৪, ৩২*, ০। আইপিএলে প্রথম পাঁচ ম্যাচে ক্যামেরন গ্রিনের ব্যাটিং পরিসংখ্যান। মোট ৫৬। এদিকে বোলিং করছেন সবে দু'ম্যাচে। চিপকে সিএসকে'র বিরুদ্ধে খরচ করেছেন ৩০ রান। ১৯ বছরের আয়ুষ মাত্রের সামনে কলকেই পেলেন না ২৫ কোটির অজি তারকা। অথচ তাঁকে ধরা হচ্ছিল আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে। এখনও পর্যন্ত কোনও দিক থেকেই গ্রিনের পা রাসেলের জুতোর মাপে ফিট হয়নি। আইপিএল থেকে অবসরের পর রাসেল বর্তমানে কেকেআরের 'পাওয়ার কোচ।'

যা নিয়ে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ লিখেছেন, 'এই মরশুমে কেকেআর সম্ভবত সবচেয়ে বড় ভুল করেছে আন্দ্রে রাসেলকে অলরাউন্ডার হিসেবে না খেলিয়ে কোচ করে দিয়ে। অন্য ফ্র্যাঞ্চাইজি যাতে তাঁকে কিনতে না পারে, তাই কেকেআর তাঁকে ডাগআউটে বসিয়ে দিয়েছে। কিন্তু রাসেল এখনও কি ২৫ কোটির ক্যামেরন গ্রিনের থেকে ভালো অলরাউন্ডার নয়? উত্তরটা বলে দিতে হবে না।'

নাইটভক্তরা দোষারোপ করছেন নাইট ম্যানেজমেন্টকে। কেন তাড়াহুড়ো করে রাসেলকে অবসরে পাঠানো হল? অনেকেই বলছেন, টিম সেইফার্ট বাইরে বসে আছেন। তাঁকে সুযোগ দেওয়া যেতে পারে। রাচীন রবীন্দ্রও বাইরে বসে। এখন তবু রভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া হচ্ছে। ব্যাট হাতে তিনি পারফর্মের চেষ্টাও করছেন। নেটিজেনরা তো ইতিমধ্যে, গ্রিনকে সবচেয়ে বড় স্ক্যাম বলা শুরু করে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement