shono
Advertisement
Prince Yadav

কোহলির টিপসেই 'বিরাট' উইকেট! শূন্য রানে ‘কিং’-কে ফিরিয়ে চর্চায় লখনউ পেসার

১৪০ কিলোমিটার গতির বল খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে উড়ে যায় কোহলির অফস্টাম্প। হতাশ মুখে মাঠ ছাড়েন তিনি। কী বলেছেন তরুণ তুর্কি?
Published By: Prasenjit DuttaPosted: 09:52 PM May 08, 2026Updated: 12:16 PM May 09, 2026

এবারের আইপিএলে এই প্রথম শূন্যে আউট হলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে প্রিন্স যাদবের দুরন্ত ডেলিভারিতে সাজঘরে ফিরতে হয় কিং কোহলিকে। ১৪০ কিলোমিটার গতির বল খেলতে গিয়ে ব্যাট-প্যাডের ফাঁক গলে উড়ে যায় কোহলির অফস্টাম্প। হতাশ মুখে মাঠ ছাড়েন তিনি। 

Advertisement

তবে ম্যাচ শেষে প্রিন্স যাদব জানালেন, এই উইকেটের পিছনে রয়েছে খোদ কোহলিরই পরামর্শ। তরুণ পেসারের কথায়, আগের ম্যাচের পর বিরাট তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিলেন। প্রিন্স বলেন, “বিরাট ভাই আমাকে বলেছিলেন, যে লেংথে বল নড়াচড়া করবে, বারবার সেই জায়গাতেই বল করতে।” সেই পরিকল্পনাই কাজে লেগেছে বলে জানান তিনি।

প্রিন্স আরও বলেন, “প্রথম বলেই আমি একটা ভুল ফিল্ডিং করেছিলাম। কিন্তু সেটা ভুলে গিয়ে নিজের পরিকল্পনায় স্থির থাকার চেষ্টা করেছি। মনঃসংযোগ হারাইনি।” ম্যাচের পর কোহলিকেও দেখা যায় প্রিন্সের কাছে গিয়ে তাঁর পিঠ চাপড়ে দিতে। তরুণ বোলারের প্রশংসা করেন তিনি। সেই সময় লখনউয়ের বোলিং কোচ ভরত অরুণও সেখানে উপস্থিত ছিলেন। তিন জনকে একসঙ্গে খোশমেজাজে কথা বলতেও দেখা যায়।

তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন প্রিন্স। তাঁর কথায়, “কোহলির উইকেট পেয়ে অবশ্যই ভালো লাগছে। কিন্তু সবচেয়ে বেশি খুশি দল জেতায়। ওর উইকেট পাওয়ার পরেও যদি দল হেরে যেত, তা হলে এতটা আনন্দ হত না।” তাঁর সংযোজন, “বোলার হিসাবে উইকেট পাওয়া সবসময়ই বিশেষ অনুভূতি। এদিন সব কিছুই আমাদের পক্ষে গিয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement