shono
Advertisement
Rishabh Pant

ম্যাচ হারতেই আঙুল তুলে পন্থকে শাসানি! 'রাগী' গোয়েঙ্কার ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

মহেন্দ্র সিং ধোনি থেকে কে এল রাহুল। ম্যাচ হারের পর সঞ্জীব গোয়েঙ্কার অসন্তোষের মুখে পড়েছেন সকলেই। এবার সেই তালিকায় যোগ হল ঋষভ পন্থের নামও?
Published By: Anwesha AdhikaryPosted: 09:28 AM Apr 02, 2026Updated: 09:28 AM Apr 02, 2026

মহেন্দ্র সিং ধোনি থেকে কে এল রাহুল। ম্যাচ হারের পর সঞ্জীব গোয়েঙ্কার অসন্তোষের মুখে পড়েছেন সকলেই। এবার সেই তালিকায় যোগ হল ঋষভ পন্থের নামও? এমনটাই মনে করছে ক্রিকেটমহল। বুধবার আইপিএল অভিযান শুরু করেছে গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে পন্থদের। খেলার পর পন্থের সঙ্গে গোয়েঙ্কার উত্তেজিত কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই চর্চা, এবার কি পন্থকেও 'বকুনি' দেবেন 'মালিক' গোয়েঙ্কা?

Advertisement

বুধবার প্রথমে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হয় এলএসজি। ২০ ওভার পর্যন্ত ব্যাটও করতে পারেনি তারা। ৮ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় এলএসজি। মাত্র ১৪১ রান তোলে বোর্ডে। সহজ টার্গেট পেয়েও ইনিংসের শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ের শিকার দিল্লি। রাহুল, পাথুম নিশঙ্কা, অক্ষর প্যাটেল-প্রত্যেকেই ব্যর্থ। একটা সময়ে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লি ইনিংস। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সমীর রিজভি।

অনেকেরই মনে পড়েছে ২০২৪ আইপিএলের কথা। সেবার ম্যাচ হেরে লখনউয়ের তৎকালীন অধিনায়ক কে এল রাহুলের উপর কার্যত 'চোটপাট' করেছিলেন গোয়েঙ্কা। পরের মরশুমে রাহুল চলে যান লখনউ ছেড়ে।

লখনউয়ের একানা স্টেডিয়ামকে তাঁরই 'ঘর' বলা চলে। উত্তরপ্রদেশের হয়ে এই মাঠে বহু ম্যাচ খেলেন তিনি। বুধবার প্রবল চাপের মধ্যেও তিনি মাথা ঠান্ডা রেখে জয়ের ভিত গড়লেন। ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন। । লক্ষ্য তেমন বড় না হওয়ার অহেতুক ঝুঁকির পথে হাঁটেননি তিনি। আর দলকে জেতাতে সমীরকে যোগ্য সহায়তা করলেন ট্রিস্টান স্টাবস। প্রোটিয়া অলরাউন্ডার খেললেন অপরাজিত ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস। দু'জনের অপরাজিত ১১৯ রানের জুটিতে ম্যাচ গেল দিল্লির ঝুলিতে।

খেলা শেষ হওয়ার পরেই দেখা যায়, এলএসজি অধিনায়ক পন্থ এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলছেন গোয়েঙ্কা। বেশ অসন্তুষ্ট ভঙ্গিতেই কথা বলছিলেন এলএসজি কর্ণধার। পন্থও পালটা কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে অনেকেরই মনে পড়েছে ২০২৪ আইপিএলের কথা। সেবার ম্যাচ হেরে লখনউয়ের তৎকালীন অধিনায়ক কে এল রাহুলের উপর কার্যত 'চোটপাট' করেছিলেন গোয়েঙ্কা। পরের মরশুমে রাহুল চলে যান লখনউ ছেড়ে। ২৭ কোটি টাকায় পন্থকে দলে নেয় লখনউ। তাঁর পরিণতিও একই রকম হবে কি? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement