shono
Advertisement
IPL 2026

স্টেডিয়ামে রিল বানাতে গিয়ে ৭০ হাজার টাকা গচ্ছা! ভাইরাল শ্রেয়সের মহিলা-ভক্তের 'কান্নাকাটি'

এখন হাহুতাশ করা ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে সোশাল মিডিয়ায় আবেদন করলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
Published By: Arpan DasPosted: 05:13 PM Apr 15, 2026Updated: 05:13 PM Apr 15, 2026

রিল বানাতে গিয়ে ৭০ হাজার টাকা লোকসান! এখন হাহুতাশ করা ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে সোশাল মিডিয়ায় আবেদন করলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ঘটনাটি ঘটল মুল্লানপুরের স্টেডিয়ামে পাঞ্জাব সুপার কিংসের বিরুদ্ধে সানরাইজার্সের ম্যাচে। ম্যাচ শেষে রিল বানাতে গিয়ে বিপদে পড়লেন এক মহিলা দর্শক।

Advertisement

ঠিক কী ঘটল? ১১ এপ্রিল মুল্লানপুরে সানরাইজার্সকে ৬ উইকেটে হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের পর স্টেডিয়াম যখন প্রায় ফাঁকা, তখন রিল বানাতে শুরু করেন মধুপ্রিয়া নামের এক মহিলা। শ্রেয়স আইয়ারের নামের জার্সিও পরেছিলেন তিনি। ট্রেন্ডিং ওই রিলের বৈশিষ্ট্য হল, স্টেডিয়ামে আংটি ফেলা হবে। সেই আংটি যেখানে যাবে, সেটা খুঁজে বের করতে হবে। পুরোটা ভিডিও করা হবে। এটাই রিল। কিন্তু পরিকল্পনা মাফিক কিছুই হল না।

আংটি ফেলে ভিডিও করা শুরু করেছিলেন ওই মহিলা। কিন্তু সেই আংটি গড়িয়ে কোথায় চলে গেল, তা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করেন। তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরাও হন্যে হয়ে আংটি খুঁজতে থাকেন। কিন্তু ভিডিও চলাকালীন সেই আংটি খুঁজে পাওয়া যায়নি। পরে ওই মহিলা সোশাল মিডিয়ায় পোস্ট করেন, '৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আংটি এখনও পাইনি। যদি পিসিএ স্টেডিয়ামের কোনও কর্মী এই ভিডিও দেখেন, তাহলে দয়া করে ওই আংটি খুঁজে আমাদের ফেরত দিন।' ভিডিওটি সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর কমেন্টে নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন, ট্রেন্ডের নেশায় গা ভাসালে কী হতে পারে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement