shono
Advertisement
Virat Kohli

ম্যাচ শেষেই পাড়ি দেবেন লন্ডন! আরসিবি'র কাছে বিশেষ বিমানের দাবি? মুখ খুললেন কোহলি

ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন বিরুষ্কা। বর্তমানে কেবল খেলার জন্যই ভারতে আসেন বিরাট।
Published By: Arpan DasPosted: 04:33 PM Mar 22, 2026Updated: 04:35 PM Mar 22, 2026

আইপিএলের এক-একটি ম্যাচের পরই লন্ডনে উড়ে যাবেন বিরাট কোহলি। আরসিবি'র কাছে তার জন্য বিশেষ বিমানও চেয়ে রেখেছেন কিংবদন্তি ক্রিকেটার। আইপিএল শুরুর আগে এমন খবরে সোশাল মিডিয়া সরগরম। সেই নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি। ইনস্টাগ্রামে মাত্র একটা ছোট্ট কাজেই সব উত্তর দিয়ে দিলেন তিনি।

Advertisement

এই মুহূর্তে স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে থাকেন আরসিবি'র তারকা ক্রিকেটার। ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন বিরুষ্কা। বর্তমানে কেবল খেলার জন্যই ভারতে আসেন বিরাট। আইপিএল খেলার জন্য দেশে পা রেখেছেন তিনি। এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরই। সানরাইজার্সের বিরুদ্ধে ২৮ মার্চ প্রথম ম্যাচের পরের ম্যাচ ৫ এপ্রিল। তারপর ম্যাচ ১০ এপ্রিল। অর্থাৎ এক-একটি ম্যাচের পর ৭ দিন বা ৫ দিনের বিরতি।

এই সময় কি ইংল্যান্ডে উড়ে যাবেন কোহলি? সোশাল মিডিয়ায় 'রিপোর্ট' ঘুরছে যে তিনি নাকি আরসিবি কর্তৃপক্ষকে জানিয়েছেন, ভারত থেকে লন্ডনের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে যদি দু'টি ম্যাচের মধ্যে অন্তত তিন দিনের বিরতি থাকে, তাহলে তিনি লন্ডনে উড়ে যাবেন। আবার ম্যাচের আগের দিন ফিরবেন। সত্যিই কি তাই? ইনস্টাগ্রামে তার উত্তর দিলেন কোহলি।

ওই 'রিপোর্টের' ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তিনি শুধু ইমোজি দিয়েছেন। সেটা হল দু'টো হাসির ইমোজি। অর্থাৎ কোহলি পরিষ্কার বুঝিয়ে দিলেন এই ধরনের 'রিপোর্ট' সম্পূর্ণ ভুয়ো। দীর্ঘ অপেক্ষা শেষে আরসিবি-র হাতে আইপিএল ট্রফি হাতে এসেছে গত বছর। এবার লড়াই ট্রফি ধরে রাখার। আর সেই কাজে কোনও ফাঁক রাখতে নারাজ বিরাট কোহলি। তাই এবছর আইপিএলের প্রস্তুতি শুরুর আগে সতীর্থদের সামনে দলের লক্ষ্য স্পষ্ট করার দায়িত্ব নিয়েছেন 'কিং' নিজেই।

বিরাট কোহলির ইনস্টাগ্রাম স্টোরি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement