shono
Advertisement
Vaibhav Sooryavanshi

'কেন বৈভব বাদ?', চিৎকার বিশ্বজয়ী তারকার স্ত্রীর, খেলা দেখাই বন্ধ প্রাক্তন ক্রিকেটারের ঘরে!

বৈভবকে না খেলানোর সিদ্ধান্তে হতাশা পাকিস্তানেও।
Published By: Arpan DasPosted: 03:58 PM Sep 15, 2026Updated: 03:58 PM Sep 15, 2026

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বৈভব সূর্যবংশীকে দলে রাখেনি ভারত। যে কি না এত ভালো ফর্মে, তাকে কেন বাদ দেওয়া হল? প্রশ্ন তুলছেন অনেকে। এমনকী গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অবাক বিশ্বজয়ী ক্রিকেটারের স্ত্রীও। ১৫ বছর বয়সি ক্রিকেটারকে না খেলানোয় তাঁরা খেলা দেখাই বন্ধ করে দেন। অন্যদিকে বৈভব বাদ সিদ্ধান্তে অবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারও।

Advertisement

দিল্লিতে আফগানদের বিরুদ্ধে ওপেনে নামেন বিশ্বকাপের সেরা সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। সেই জন্য জায়গা হয়নি ১৫ বছর বয়সি ব্যাটারের। সেই ম্যাচ দেখতে বৈভবের বাবা এসেছিলেন। কিন্তু দেশের মাটিতে এখনও প্রথম ম্যাচ খেলা হয়ে উঠল না 'বেবি বসে'র। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে হতাশ ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, "বৈভব খেলেনি বলে আমরা সিনেমা দেখা শুরু করি। আমার স্ত্রী চিৎকার করছিল, কেন সূর্যবংশীকে খেলানো হচ্ছে না? যে কি না আগের ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিল, তাকেই খেলানো হবে না? আমার স্ত্রী পর্যন্ত সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আপনারা বৈভবকে ঠিকভাবে ব্যবহার করছেন না। এবার পরের ম্যাচে যদি খেলে, তখন ভয়ে থাকবে। রান না করলে যদি বসিয়ে দেয়?"

বৈভবকে বসানোয় অবাক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলও। তিনি বলছেন, "বৈভবকে বসানো ১০০ শতাংশ ভুল। এই ধরনের দলের বিরুদ্ধে কেন বসানো হবে? তুমি ওকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলাচ্ছ, আফগানিস্তানের বিরুদ্ধে বসিয়ে দিচ্ছ। তার থেকে বরং অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারত। ওকে খেলানোর দরকার ছিল না। আপনারা তো দেখেছেন, ও কত ভয়ানক। কাউকে ছাড়ে না। এই সব ম্যাচে ওর মতো দু-তিনজনকে বিশ্রাম দেওয়া উচিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement