shono
Advertisement
KS Bharat

ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা

কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন দলেও ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও ট্রিপল সেঞ্চুরির নজির রয়েছে এই ক্রিকেটারের নামে।
Published By: Arpan DasPosted: 09:49 AM Jun 05, 2026Updated: 09:49 AM Jun 05, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেএস ভরত। ঋদ্ধিমান সাহা জাতীয় দল থেকে বাদ পড়ার পর ভারতীয় টেস্ট দলের প্রধান উইকেটকিপার ছিলেন তিনি। তবে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন। কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন দলেও ছিলেন। অবশেষে ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন।

Advertisement

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় অন্ধ্রপ্রদেশের ক্রিকেটারের। ৭ টেস্টে করেছেন ২২১ রান। সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারত যদিও সেই টেস্ট জিততে পারেনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভরত টেল এন্ডারদের নিয়ে ২৩ রান করেন।

২০১৫ সালে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে সুযোগ পান। তবে অভিষেক হয় ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০২৪ সালে কেকেআরের আইপিএল জয়ী দলেও ছিলেন। তবে কোনও ম্যাচ খেলেননি। আইপিএল কেরিয়ারে মোট ১০ ম্যাচে ১৯৯ রান করেন। সর্বোচ্চ ৭৮*। তবে ঘরোয়া ক্রিকেটে আকর্ষণীয় সাফল্য আছে। ১০৫টি ম্যাচে ৫৬৮৬ রান করেছেন। সর্বোচ্চ ৩০৮। রনজি ট্রফিতে প্রথম উইকেটকিপার হিসেবে ট্রিপল সেঞ্চুরির নজির তাঁর নামেই আছে।

সোশাল মিডিয়ায় বিদায়বার্তায় তিনি লিখেছেন, 'আমাদের পরিবার চারজনের ছিল। তাঁরা দু'দশক ধরে একটাই স্বপ্ন দেখত। আমার দিদি বড় মনের মানুষ। বাবা-মা সবসময় পাশে ছিলেন। তাঁদের ভালোবাসা, শৃঙ্খলা ও পরিশ্রমের ফসল আমি।' এছাড়া তাঁর সময়ে আইপিএল অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও কোচ রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement