shono
Advertisement
VVS Laxman

গম্ভীরের জমানা কি শেষের পথে? এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষ্মণ

শুধু কোচের পদেই নয়, এশিয়ান গেমসকে ঘিরে ভারতীয় দলের কোচিং স্টাফেও একাধিক পরিবর্তন হচ্ছে।
Published By: Prasenjit DuttaPosted: 04:43 PM Sep 03, 2026Updated: 06:26 PM Sep 03, 2026

ভারতীয় ক্রিকেটে কি এবার বড় রদবদলের পালা? সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য এলেও লাল বলের ক্রিকেটে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। তার মধ্যেই নতুন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসাবে দেখা যাবে না গম্ভীরকে। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

Advertisement

শুধু কোচের পদেই নয়, এশিয়ান গেমসকে (Asian Games 2026) ঘিরে ভারতীয় দলের কোচিং স্টাফেও একাধিক পরিবর্তন হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, ভারতীয় ক্রিকেটে কি তবে গম্ভীর-জমানার শেষের শুরু? শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ। সামনে অপেক্ষা করছে ঠাসা সূচি। একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ এবং প্রতিযোগিতা থাকায় এশিয়ান গেমসের জন্য আলাদা কোচিং সেটআপ তৈরি করার পরিকল্পনা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনা অনুযায়ী, জাপানে আয়োজিত এশিয়ান গেমসে ভারতীয় দলের সঙ্গে যাবেন না গম্ভীর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ। সামনে অপেক্ষা করছে ঠাসা সূচি। একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ এবং প্রতিযোগিতা থাকায় এশিয়ান গেমসের জন্য আলাদা কোচিং সেটআপ তৈরি করার পরিকল্পনা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে অবশ্য দলের সঙ্গে থাকবেন গম্ভীর। অর্থাৎ, একই সময়ে ভারতীয় দলের দু'টি আলাদা স্কোয়াড দু'টি আলাদা প্রতিযোগিতায় খেলবে। একটি দল যাবে আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে, অন্যটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে। এই কারণেই এশিয়ান গেমসের দলের দায়িত্ব লক্ষ্মণের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত থাকা লক্ষ্মণের আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। অতীতে একাধিকবার জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলেছেন তিনি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজেও তাঁকে কোচের ভূমিকায় দেখা গিয়েছে।

এশিয়ান গেমসের জন্য লক্ষ্মণের অন্তর্বর্তীকালীন নিয়োগ অন্য একটি জল্পনাও উসকে দিয়েছে। বিসিসিআই নাকি লক্ষ্মণকে ভারতীয় ক্রিকেটে আরও বড় দায়িত্ব দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে। ফলে এশিয়ান গেমসের দায়িত্ব তাঁর ভবিষ্যৎ নিয়ে পরীক্ষার আসরও হয়ে উঠতে পারে। তবে গম্ভীরকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর দলের সঙ্গে থাকা অন্তত আপাতত সেই জল্পনায় কিছুটা জল ঢালছে। কিন্তু এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নিয়মিত কোচকে না পাঠানোর সিদ্ধান্ত যে ভারতীয় ক্রিকেটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই যায়।

এশিয়ান গেমসের জন্য লক্ষ্মণের অন্তর্বর্তীকালীন নিয়োগ অন্য একটি জল্পনাও উসকে দিয়েছে। বিসিসিআই নাকি লক্ষ্মণকে ভারতীয় ক্রিকেটে আরও বড় দায়িত্ব দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে।

ভারতের কোচিং স্টাফে লক্ষ্মণের সঙ্গে থাকছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল যোশি, হৃষিকেশ কানিতকর এবং শুভদীপ ঘোষ। দলের টিম লিডার করা হয়েছে মারুফ ফজান্দারকে। অন্যদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচিং স্টাফে থাকছেন অমল মজুমদার এবং আবিষ্কার সালভি। উল্লেখ্য, ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে তাঁর কোচিংয়েই সোনা জিতেছিল ভারতীয় দল। এর পরেও একাধিক বার অন্তর্বর্তী কোচ হিসাবে ভারতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলেছেন তিনি। বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রকের অনুমোদিত কোচ ও সাপোর্ট স্টাফের তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। অংশ নেবে মোট ১০টি দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement