shono
Advertisement
Ruturaj Gaikwad-Rajat Patidar

টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও

আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন আরসিবি অধিনায়ক। ২০২৩ সালে একটি মাত্র ওয়ানডে খেলেছিলেন পাতিদার। তারপর আর ডাক পাননি।
Published By: Arpan DasPosted: 11:44 AM Jun 05, 2026Updated: 07:53 PM Jun 05, 2026

ফের জাতীয় দলের দরজা খুলতে চলেছে রজত পাতিদারের জন্য। আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন আরসিবি অধিনায়ক। এবার শ্রীলঙ্কা সফরকারী ভারত 'এ' দলে দেখা যাবে তাঁকে। অন্যদিকে আচমকাই পাতিদারের কাছে সুযোগ চলে এল চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়ারের জন্য। ভারত 'এ' দল থেকে তিনি ডাক পেয়েছেন আফগানিস্তানের ওয়ানডে দলে। কারণ বিরাট কোহলি চোটের জন্য এই সিরিজে নেই।

Advertisement

এবার আইপিএলে ১৫ ম্যাচে ৫০০-র উপর রান করেছেন পাতিদার। সর্বোচ্চ ৯৩। স্ট্রাইক রেট প্রায় ৩০০-র কাছাকাছি। আরসিবি'কে চ্যাম্পিয়ন করানোয় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৩ সালে একটি মাত্র ওয়ানডে খেলেছিলেন তিনি। তারপর আর ডাক পাননি। এবার শ্রীলঙ্কা সফরে 'এ' দলের হয়ে খেলবেন পাতিদার। যে দলে আছেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক তিলক বর্মা। জুনে ত্রিদেশীয় এই সিরিজে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এই দলে ছিলেন রুতুরাজ গায়কোয়ার। তিনিও শুরুতে জায়গা পাননি। রিয়ান পরাগ ছিলেন ভারত 'এ' দলের সহ-অধিনায়ক। কিন্তু চোটের জন্য পরাগ আচমকা ছিটকে যান। সেই জায়গায় ডাকা হয় সিএসকে অধিনায়ককে। এদিকে বিরাট কোহলি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে অংশ নিতে পারবেন না। অন্তত দু'সপ্তাহ তাঁকে বিশ্রাম নিতে হবে। সেখানে শেষ মুহূর্তে ডাক পড়েছে রুতুরাজের। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে ভারত।

আইপিএলে সেভাবে ছন্দে ছিলেন না রুতুরাজ। ১৪ ম্যাচে ৩৩৭ রান করেছেন। গড় মাত্র ১২৩। তবে দেশের জার্সিতে শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। সেবার শুভমান গিলের বদলি হিসেবে জায়গা পান। এবার কি দলে নিজের জায়গা নিশ্চিত করতে পারবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement