shono
Advertisement
Shubman Gill

স্বাধীনতা দিবসে ভারতের ৬০০ তম টেস্টের নেতৃত্ব, গর্বিত গিলের নজরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের সামনে কী অঙ্ক?
Published By: Arpan DasPosted: 03:57 PM Aug 14, 2026Updated: 03:57 PM Aug 14, 2026

স্বাধীনতা দিবসের সকালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের প্রথম টেস্ট। যা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬০০ তম ম্যাচ। ঐতিহাসিক এই টেস্টে নেতৃত্ব দিতে পেরে গর্বিত অধিনায়ক শুভমান গিল। তবে শুধু ইতিহাস নয়, গিলের পাখির চোখ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট জিতে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখাই লক্ষ্য ভারত অধিনায়কের।

Advertisement

বছর খানেক আগে ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক হিসেবে অভিযান শুরু হয়েছিল গিলের। এবার ভারতের ৬০০ তম টেস্টে নেতৃত্ব দেবেন। ১৯৩২-এ লর্ডসে ভারতের টেস্ট অভিযান শুরু হয়েছিল। গিল বলছেন, "দেশকে ৬০০ তম টেস্টে নেতৃত্ব দেওয়া খুব গর্বের। তার উপর স্বাধীনতা দিবসে সেই সুযোগ পাওয়া আরও গর্বের।"

তবে গিলের প্রধান নজর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা অর্জন করা। তাঁর বক্তব্য, "অধিনায়কের ভূমিকায় আমি এখন অনেক স্বচ্ছন্দ। আমাদের লক্ষ্য ফাইনালের দৌড়ে থাকা। তার জন্য আমাদের ৬-৭টা টেস্ট জিততেই হবে। যার সূত্রপাত শ্রীলঙ্কা থেকে হবে।" এই মুহূর্তে ৪৮.১৫ পয়েন্ট শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ১-০ ব্যবধানে জিতলে ১৬ পয়েন্ট পাবে। পয়েন্ট শতাংশ হবে ৫১.৫১। দু'টি ম্যাচই জিতলে হবে ৫৭.৫৮। সেখানে প্রথম দুইয়ে থাকা অস্ট্রেলিয়া (৮৭.৫০) ও দক্ষিণ আফ্রিকা (৭৫) অনেকটাই এগিয়ে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চর্চায় ভারতের প্রথম একাদশ কীরকম থাকতে পারে? দেবদত্ত পাড়িক্কল ৩ নম্বরে খেলতে পারেন। ৬ নম্বরে খেলবেন ধ্রুব জুরেল। গিলের বক্তব্য, প্লেয়ারদের নিজেদের জায়গা করে নিতে হবে। তিনি বলেন, "ক্রিকেটারদের উন্নতি, তাঁদের নিজের হাতে। আমরা তাঁদের সময় দিতে চাই। কয়েকজনকে একটু সময় দেওয়া দরকার। আমাদের হাতে যে ১৫ জন আছে, তাদের নিয়ে আত্মবিশ্বাসী।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement