shono
Advertisement

Breaking News

T20 World Cup

ত্রাতা 'রো-কো' আর নেই! ১৯ বছর পর বিরাট-রোহিতকে ছাড়াই টি-২০ বিশ্বকাপে পাক যুদ্ধে ভারত

টি-২০ বিশ্বকাপে বারবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ত্রাতা হয়ে উঠেছেন বিরাট কোহলি। পাক দ্বৈরথে ভারতকে এগিয়ে দিয়েছেন রোহিতও। এখন সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানিয়েছেন দুই মহারথী।
Published By: Anwesha AdhikaryPosted: 12:46 PM Feb 15, 2026Updated: 06:36 PM Feb 15, 2026

২০০৭ সালের পর এমনটা কেউ কখনও দেখেননি। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত, কিন্তু মেন ইন ব্লুর জার্সিতে নেই দুই মহাতারকা-বিরাট কোহলি এবং রোহিত শর্মা। গতবার টি-২০ বিশ্বকাপ জেতার পরেই সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানিয়েছেন দুই মহারথী। দীর্ঘ ১৯ বছর পর দুই মহাতারকাকে ছাড়াই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের মোকাবিলা করতে নামছে ভারত। তবে না থেকেও টিম ইন্ডিয়ার সঙ্গে জড়িয়ে থাকতে পারেন রোহিত শর্মা, এমনটাও গুঞ্জন ছড়াচ্ছে।

Advertisement

২০০৭ টি-২০ বিশ্বকাপের সূচনা থেকেই ভারত-পাক ম্যাচ এক অন্য মাত্রা পেয়েছে। গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ টাই হয়ে যায়, পরে বোল আউটের মাধ্যমে জয়ী হয় ভারত। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ওই ম্যাচের প্রথম একাদশে ছিলেন না রোহিত। সেবছরই ফাইনালে ওঠে ভারত-পাকিস্তান। খেতাবি যুদ্ধে অবশ্য ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হিটম্যান। বিশ্বকাপ জেতে ভারত।

তারপর থেকে টি-২০ বিশ্বকাপে মোট ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তারমধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে ভারত। বেশ কয়েকবার সেই জয়ের স্থপতি হয়েছেন বিরাট। ২০১২ সালে চাপের মুখে ৭৮ রানের ইনিংস বা ২০১৬ সালের ইডেনে অনবদ্য হাফসেঞ্চুরি-পাকিস্তানের বিরুদ্ধে বারবার ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন কিং কোহলি। ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ৮২ রানের ইনিংসকে তো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বলতেও দ্বিধা করেন না অনেকে।

২০১২ সালে চাপের মুখে ৭৮ রানের ইনিংস বা ২০১৬ সালের ইডেনে অনবদ্য হাফসেঞ্চুরি-পাকিস্তানের বিরুদ্ধে বারবার ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন কিং কোহলি।

কঠিন পরিস্থিতির দুই অসমসাহসী যোদ্ধাকে বাদ দিয়ে এই প্রথমবার টি-২০ বিশ্বকাপের পাক চ্যালেঞ্জ সামলাবে ভারত। শোনা যাচ্ছে, এই ম্যাচ দেখতে কলম্বোয় জেতে পারেন রোহিত। মুম্বই বিমানবন্দরে স্ত্রী রিতিকার সঙ্গে রোহিতের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা অনেকে মনে করছেন, শ্রীলঙ্কা পাড়ি দিচ্ছেন রোহিত। তবে মাঠে না থাকলেও মনে মনে ভারতীয় দলের সঙ্গেই থাকছেন রো-কো, বিশ্বাস ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement