shono
Advertisement

Breaking News

Vaibhav Sooryavanshi

'খেলাচ্ছলে' জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের

বৈভব শুধু নিজেকে ব্যাটার নয়, উইকেটশিকারী হিসেবেই দেখতে ভালোবাসে।
Published By: Arpan DasPosted: 03:03 PM Aug 29, 2026Updated: 03:03 PM Aug 29, 2026

ব্যাটিং বিপ্লবের পর বোলিং ঘূর্ণি। সবাইকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সি ক্রিকেটার যে বল হাতেও ম্যাজিক দেখাবে, তা কেউ ভাবেনি। এমনকী দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষানও না। কিন্তু বৈভব শুধু নিজেকে ব্যাটার নয়, উইকেটশিকারী হিসেবেও দেখতে ভালোবাসে। তবে মূল উদ্দেশ্য একটাই- মজা করে ক্রিকেট খেলা। সেই 'খেলাচ্ছলে'ই দুটো উইকেট তুলে নিয়েছে 'বিস্ময় প্রতিভা'।

Advertisement

দলীপে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক বৈভব। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে রান পায়নি। সেটারই ‘বদলা’ নিল। এমনিতেই যথেষ্ট চাপে ছিল প্রতিপক্ষ উত্তর-পূর্বাঞ্চল। ২৮ তম ওভারে তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক ঈশান কিষান। আর বৈভবের উইকেট তুলতে লাগে ঠিক দু’বল। প্রথমে কিষান লিংডো ও পরে ইমলিওয়াতি লেমতুরকে ফেরায় বৈভব। 

পরে বৈভব বলে, "আপনি যে কোনও ব্যাট্যারকে জিজ্ঞাসা করুন, তারা বলবে বোলিং উপভোগ করে। একজন ব্যাটারের কাছে বোলিং বা একজন বোলারের কাছে ব্যাটিং, দুটোই খুব আনন্দদায়ক। প্রতিপক্ষ দলের উইকেট পড়ছিল না। তাই আমাকে দুই-তিন ওভার বল করতে বলা হয়েছিল। ঈশান ভাইয়ের মনে হয়েছিল, আমাকে বল দিয়ে ঝুঁকি নিচ্ছেন। কিন্তু তিনি জানেন না যে, আমি একজন উইকেটশিকারী।”

তারপর বৈভবের সংযোজন, "আমার মনে শুধু এটাই ছিল যে, পাঁচটা উইকেট নিলেও বল করার জন্য মাত্র তিন ওভার পাব। আমি শুধু নিজের সেরাটা দিয়ে স্পেল শেষ করার চেষ্টা করেছি। খুব মজা পেয়েছি। কারণ গত ম্যাচে ব্যাটিং তেমন ভালো হয়নি। তাই বল হাতে দলকে অবদান রাখতে পেরে ভালো লেগেছে। একজন ব্যাটার যখন উইকেট নেয়, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement