shono
Advertisement
Vaibhav Sooryavanshi

প্রথমবার ভারতের জার্সিতে নিজের নাম, আনন্দে বাকরুদ্ধ বৈভব! ভিডিও ভাইরাল

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'মেন ইন ব্লু'র হয়ে মাঠে নামবে ১৫ বছরের বিস্ময় প্রতিভা।
Published By: Arpan DasPosted: 11:57 AM Jun 23, 2026Updated: 12:25 PM Jun 23, 2026

অনূর্ধ্ব-১৯ দলে বিশ্বজয়ী, খেলেছে ভারত 'এ' দলের হয়ে। কিন্তু টিম ইন্ডিয়ার জার্সি যে কোনও ক্রিকেটারের স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি হচ্ছে বৈভব সূর্যবংশীর। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'মেন ইন ব্লু'র হয়ে মাঠে নামবে ১৫ বছরের বিস্ময় প্রতিভা। সেই জার্সি হাতে নিয়ে আবেগে বাকরুদ্ধ হয়ে গেল বৈভব। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

আইপিএলে দারুণ ফর্মে। দিন কয়েক আগে ভারত 'এ' দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১ বলে হাফসেঞ্চুরি করেছে। তার আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছিল। এবার টিম ইন্ডিয়ায় ডাক। শুক্রবার দেশের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে। শচীন তেণ্ডুলকরের নজির ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হতে চলেছে সে। ম্যাচের আগে তার হাতে নীল জার্সি তুলে দিতে আসেন ভারতের থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্র দ্বিবেদী তথা রঘু। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বৈভব।

জার্সি হাতে নিয়ে আনন্দে বাকরুদ্ধ হয়ে যায় সে। পরে বিসিসিআইয়ের তরফ থেকে পোস্ট করা ভিডিওয় বৈভব বলে, "এই অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না। আমি যেদিন প্রথম ব্যাট হাতে তুলি, যেদিন থেকে প্র্যাকটিস শুরু করি, সেদিন থেকে একটাই স্বপ্ন ছিল। ভারতের জার্সি পরা। আজ সেটা সত্যি হচ্ছে। অবিশ্বাস্য মনে হচ্ছে। এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। জার্সিটা দেখেই খুশি হয়ে গিয়েছি। জীবনে অনেক কিছু ঘটে, যেগুলো তোমার ভাবনাচিন্তার বাইরে। কী বলব বুঝে উঠতে পারছি না।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 'এ' দলের হয়ে ৯৪ রান করে বৈভব। তার আগের ম্যাচগুলো রান পায়নি। ম্যাচের পর সে বলেছিল, “এই সিরিজ থেকে অনেক কিছু শিখলাম। আমি কিন্তু অনেক ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। হয়তো অনেকেই সেটা জানে না। অন্য পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটা কঠিন। সেটা করতে পেরে ভালো লাগছে।” এবার লড়াই অন্য পরিবেশে, টিম ইন্ডিয়ার হয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement