shono
Advertisement
Virender Sehwag

'কোচ যেন সামনে না আসে', চ্যাপেলের সঙ্গে 'বিতর্কিত' অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে বিস্ফোরক শেহওয়াগ

ব্যাট হাতে নিজস্ব ভঙ্গিতেই চ্যাপেলকে যোগ্য জবাব দিয়েছিলেন শেহওয়াগ।
Published By: Arpan DasPosted: 06:32 PM Aug 23, 2025Updated: 06:32 PM Aug 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ব্যাট করতেন ডাকাবুকো ভঙ্গিতে। ড্রেসিংরুমেও সেরকমই ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। এমনকী ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে ঝামেলায় জড়াতে পিছপা হননি তিনি। আর নিজের স্বাভাবিক খেলার উপর ভরসা রেখেই চ্যাপেলকে যোগ্য জবাব দেন 'নজফগড়ের নবাব'।

Advertisement

ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেলের অধ্যায় যথেষ্ট বিতর্কিত। অনেকেই মনে করেন, টিম ইন্ডিয়ায় ফাটল তৈরি করেছিলেন অজি কোচ। নিজেদের মধ্যে বিবাদও বাঁধে। পরে এই নিয়ে অনেক ক্রিকেটারই মতামত রাখেন। সেরকমই এক অধ্যায় তুলে ধরলেন শেহওয়াগ।

তখন রাহুল দ্রাবিড় ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। চ্যাপেল শেহওয়াগকে রীতিমতো সাবধান করে বলেছিলেন, "পা নাড়াতে শেখো, নাহলে রান পাবে না।" নিজের প্রতিভার উপর পূর্ণ বিশ্বাস ছিল ভারতের প্রাক্তন ওপেনারের। তিনি চ্যাপেলকে মনে করিয়ে দেন, এই ফুটওয়ার্ক নিয়েই ৫০-র উপর গড় নিয়ে টেস্টে ৬০০০ রান করেছেন। তাতে চ্যাপেল বলেন, "সেসবে কিছু যায়ে আসে না।"

ঘটনা সেখানেই থামেনি। দুপক্ষের মধ্যে বাদানুবাদ ক্রমশ বাড়তে থাকে। শেষে চ্যাপেল রীতিমতো হুমকি দেন, "রান করো, নাহলে বাদ দিয়ে দেব।" জবাবে শেহওয়াগ কী করলেন? পরের টেস্টেই ১৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তারপর এসে দ্রাবিড়কে বলেন, "তোমার কোচকে গিয়ে বলবে, আমার সামনে যেন না আসে।" ঘটনা হচ্ছে, শেহওয়াগের ব্যাটিংয়ের টেকনিক্যাল বিষয় নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কিন্তু সেভাবে খেলেই শেহওয়াগ ১০৪ টেস্টে ৮৫৮৬ রান করেছিলেন। ২৩টি সেঞ্চুরি আছে। যার মধ্যে দুটি ট্রিপল সেঞ্চুরি। যা আজ পর্যন্ত কোনও ভারতীয় করতে পারেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি ব্যাট করতেন ডাকাবুকো ভঙ্গিতে। ড্রেসিংরুমেও সেরকমই ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ।
  • এমনকী ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে ঝামেলায় জড়াতে পিছপা হননি তিনি।
  • আর নিজের স্বাভাবিক খেলার উপর ভরসা রেখেই চ্যাপেলকে যোগ্য জবাব দেন 'নজফগড়ের নবাব'।
Advertisement