shono
Advertisement
West Bengal Assembly Election 2026

ভোট গণনার 'মাঝমাঠে' ব্যাকফুটে তৃণমূলের খেলোয়াড় প্রার্থীরা, কোথায় দাঁড়িয়ে বিজেপির দিন্দা?

ভাগ্য নির্ধারণ চলছে ক্রীড়াজগতের প্রার্থীদেরও। হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন আইএসএফ নির্বাচিত প্রার্থী রেফারি প্রতীক মণ্ডল।
Published By: Arpan DasPosted: 01:48 PM May 04, 2026Updated: 02:20 PM May 04, 2026

ছাব্বিশে ‘বাংলার মসনদে’ কে? প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাজিক ফিগারের গণ্ডি ছুঁয়ে তরতর করে এগোচ্ছে গেরুয়া শিবির। লড়াই চলছে খেলার মাঠের প্রার্থীদেরও। সেখানে কিন্তু তৃণমূলের খেলোয়াড় ব্রিগেড বেশ কিছুটা পিছিয়েই। সেই তুলনায় বিজেপির অশোক দিন্দা এগিয়ে রয়েছেন। আইএসএফ নির্বাচিত প্রার্থী রেফারি প্রতীক মণ্ডলও এগিয়ে থাকছেন।

Advertisement

ষষ্ঠ দফার গণনার পর তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল প্রায় ১১ হাজার ভোটে পিছিয়ে। গতবার এই বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপি'র মালতী রাভা রায়। ষষ্ঠ দফার গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৪০৪৬৭। সেখানে বাংলার প্রাক্তন পেসারের প্রাপ্ত ভোট সংখ্যা ২৯৪৯১। তবে বাংলার আরেক প্রাক্তন পেসার অশোক দিন্দা ফের ময়নার বিধায়ক হওয়ার দৌড়ে এগিয়ে। ঝড়ের গতিতে না হলেও ষষ্ঠ দফার গণনার পর তিনি ২৪২০ ভোটে এগিয়ে। দিন্দার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৩০২৮। সমান তালে লড়াই দিচ্ছেন তৃণমূলের চন্দন মণ্ডল।

তৃণমূলের আরও দুই তারকা খেলোয়াড় প্রার্থীও পিছিয়ে। প্রাক্তন ফুটবলার বিদেশ বোস গতবার উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ছিলেন। এবার তিনি সপ্তগ্রাম থেকে ঘাসফুলের প্রার্থী। তৃতীয় দফার গণনার শেষে বিজেপি'র স্বরাজ ঘোষের থেকে বিদেশ ৬৫৬৩ ভোটে পিছিয়ে। অ্যাথলিট স্বপ্না বর্মনও অনেকটা পিছিয়ে। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের খগেশ্বর রায় জিতেছিলেন। এবার সেই জায়গায় প্রার্থী করা হয়েছে স্বপ্নাকে। তবে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের যে হাওয়া, তাতে বিপাকে স্বপ্নাও। দ্বিতীয় দফার গণনা শেষে বিজেপি'র স্বরূপ ঘোষের থেকে তিনি ১৬৩৮৮ ভোটে পিছিয়ে। অন্যদিকে চতুর্থ দফার গণনা শেষে মিনাখাঁয় আইএসএফ প্রার্থী ফুটবল রেফারি প্রতীক মণ্ডল ২৯৬৭ ভোটে এগিয়ে। এখনও পর্যন্ত তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ঊষা রানি মণ্ডল। 'শেষ বাঁশি' বাজা পর্যন্ত কে জেতে, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement