shono
Advertisement
India Womens Cricket Team

রোহিতরা পেয়েছিলেন ১২৫ কোটি! বিশ্বকাপ জয়ে হরমনদেরও এক আর্থিক পুরস্কার দেবে বোর্ড?

ইতিহাসের সামনে 'উইমেন ইন ব্লু'রা।
Published By: Prasenjit DuttaPosted: 05:32 PM Nov 01, 2025Updated: 05:40 PM Nov 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের সামনে 'উইমেন ইন ব্লু'রা। রবিবার নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত। সূত্রের খবর, ট্রফি জিতলে ভারতীয় মহিলা দলকে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য দেবে ভারতীয় বোর্ড। যা পুরুষদের টাকার অঙ্কের সমান।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ১৫ জনের দল, কোচ, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল টাকা। এবার ভারত যদি মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারাও ১২৫ টাকা পুরস্কার পাবে। বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র এ কথা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে।

যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থাকে বলেন, "বিসিসিআই পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতন নীতিকে সমর্থন করে। এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। অনেকেরই কৌতূহল, মেয়েরা যদি বিশ্বকাপ জেতে তাহলে তাঁদের কত টাকা পুরস্কার মূল্য দেবে বোর্ড? কাপ জেতার আগে ঘোষণা করাটা যুক্তিযুক্ত নয়। তবে, পুরুষদের তুলনায় কম কিছু হবে না।"

উল্লেখ্য, ২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরে গিয়েছিল ভারত। বিসিসিআই তখন প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে পুরস্কৃত করে। প্রাক্তন হেডকোচ তুষার আরোথে-সহ সাপোর্ট স্টাফরাও পুরস্কৃত হয়েছিল। আট বছর পর ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে ১০ গুণ বেশি পুরস্কার মূল্য হাতে পাবেন হরমনপ্রীত, জেমাইমা, রিচা ঘোষরা বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত।
  • সূত্রের খবর, ট্রফি জিতলে ভারতীয় মহিলা দলকে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য দেবে ভারতীয় বোর্ড।
  • যা পুরুষদের টাকার অঙ্কের সমান।
Advertisement